পিএসএল একাদশ আসরের নিলাম ১১ ফেব্রুয়ারি, খেলোয়াড়দের ভিত্তিমূল্য ও স্কোয়াড নীতিমালা ঘোষণা
দর্পণ টিভি লন্ডন
২৬ জানুয়ারি ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
পাকিস্তান সুপার লিগ পিএসএলের একাদশ আসরের খেলোয়াড় নিলামের তারিখ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। একই সঙ্গে ক্রিকেটারদের ভিত্তিমূল্যও নির্ধারণ করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। জিও সুপারের প্রতিবেদনের বরাতে বলা হয়, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির উপস্থিতিতে আয়োজিত এক কর্মশালায় সিদ্ধান্ত হয়, আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল নিলাম। এবারের নিলামে খেলোয়াড়দের ভিত্তিমূল্য ও দরপত্রের সব অর্থ পাকিস্তানি রুপিতে নির্ধারণ করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, সর্বোচ্চ ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তিমূল্য ৪ কোটি ২০ লাখ রুপি। দ্বিতীয় ক্যাটাগরিতে ভিত্তিমূল্য ২ কোটি ২০ লাখ রুপি, তৃতীয় ক্যাটাগরিতে ১ কোটি ১০ লাখ রুপি এবং চতুর্থ ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ লাখ রুপি।
স্কোয়াড গঠনের নীতিমালায় বলা হয়েছে, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ন্যূনতম ১৬ জন এবং সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় নিয়ে দল গঠন করতে পারবে। একটি দলে পাঁচ থেকে সাতজন বিদেশি খেলোয়াড় রাখা যাবে। তবে একাদশে অন্তত তিনজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় রাখার বাধ্যবাধকতা থাকবে।
এছাড়া প্রতিটি দলকে স্কোয়াডে দুইজন অনূর্ধ্ব ২৩ দলের আনক্যাপড খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে হবে। এর মধ্যে অন্তত একজন অনূর্ধ্ব ২৩ দলের খেলোয়াড়কে একাদশে খেলানো বাধ্যতামূলক বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, নিলামের মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়দের সঙ্গে দুই বছরের চুক্তি করা হবে। পাশাপাশি প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সরাসরি একজন বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার বিশেষ সুযোগও দেওয়া হয়েছে।
পিএসএল একাদশ আসরের নিলাম ১১ ফেব্রুয়ারি, খেলোয়াড়দের ভিত্তিমূল্য ও স্কোয়াড নীতিমালা ঘোষণা
বিস্তারিত কমেন্টে
২৬ জানুয়ারি ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK