রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমস্থানীয় সংবাদসাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার

সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার

icon
সুয়েব রানা
সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার

সাংবাদিকতা কেবল একটি পেশাগত দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের কল্যাণে কাজ করার গুরুত্বপূর্ণ মাধ্যমও বলে মন্তব্য করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।


সোমবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাব ও ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং নতুন সদস্য পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান সময়ে মানুষ দিনের শুরুতেই অনলাইন মাধ্যমে দেশ ও বিশ্বের সর্বশেষ খবর জানার চেষ্টা করেন। যুগোপযোগী অনলাইন সাংবাদিকতায় সঠিক, নির্ভরযোগ্য ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের দৃঢ় অবস্থান সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখে।


তিনি বলেন, কর্মব্যস্ত জীবনে খেলাধুলা ও বিনোদনের প্রয়োজন রয়েছে। খেলাধুলার মাধ্যমে দলগত সক্ষমতা, পারস্পরিক সম্পর্ক এবং কর্মোদ্দীপনা বৃদ্ধি পায়। এ সময় তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের নবীন সদস্যদের অভিনন্দন জানান।


সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবেদ সাদেক এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আফতাব চৌধুরী।


পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবেদ সাদেক বলেন, ৫ আগস্টের পর জনসাধারণের বক্তব্য ও প্রত্যাশা তুলে ধরার ক্ষেত্রে অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে কিছু অনলাইন পেজের দায়িত্বহীন কার্যক্রম সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে বলে তিনি উল্লেখ করেন। এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় সিলেট অনলাইন প্রেসক্লাব দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।


ক্লাব সদস্য নুরুল আলম আলমাসের পবিত্র কোরআন তেলাওয়াত এবং জনি কান্ত শর্মার গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম মিশু এবং ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক তারেক আহমদ খান। নতুন সদস্যদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন বাংলাভিশন ও শ্যামল সিলেটের ক্যামেরাপার্সন আজমল আলী।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল মুহিত দিদার, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, কার্যকরী কমিটির সদস্য মোশাহিদ আলী ও সৈয়দ রাসেল আহমদ, ক্রীড়া উপকমিটির সদস্য এবং ক্লাবের অন্যান্য সদস্যরা।


শেষে অতিথিরা নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করেন এবং বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরও খবর
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন