মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
হোমজাতীয়সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের

সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের

icon
দর্পণ টিভি লন্ডন
সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের

পুলিশ ও অন্যান্য সরকারি কর্মকর্তার নাম, ছবি এবং পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি ও তদবিরের নামে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় দেশবাসীকে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশের সতর্কবার্তায় বলা হয়েছে, সম্প্রতি একটি প্রতারক চক্র সরকারি কর্মকর্তা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খুলছে। এসব অ্যাকাউন্ট থেকে অর্থ চাওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের সুপারিশ বা তদবিরের চেষ্টা চালানো হচ্ছে।

এ ধরনের প্রতারণায় সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কর্মকর্তার ছবি, নাম বা পদবি ব্যবহার করা হলেই সেটি প্রকৃত অ্যাকাউন্ট বলে ধরে নেওয়া ঠিক নয়। পরিচয় যাচাই না করে কোনো বার্তার জবাব দেওয়া বা অর্থ লেনদেনের অনুরোধে সাড়া না দিতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

কেউ এ ধরনের সন্দেহজনক বা প্রতারণামূলক বার্তা পেলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাইবার পুলিশ সেন্টার অথবা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সরকারি কর্মকর্তা ও পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণায় জড়িত চক্রগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।