রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমস্থানীয় সংবাদজাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি

জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি

icon
দর্পণ টিভি লন্ডন
জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি

ঢাকার বাংলা একাডেমিতে বাংলাদেশ পোয়েটস ক্লাবের উদ্যোগে জাতীয় সাহিত্য সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই শনিবার দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলার কবি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট অতিথিদের অংশগ্রহণে সাহিত্য ও সংস্কৃতিচর্চার এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুর হোসাইন। দ্বিতীয় অধিবেশনে প্রধান আলোচক ছিলেন দৈনিক হক ইনসাফের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা আবদুল আজিজ, কবি হরিদাস ঠাকুর, লেখক লতিফা জাহান, জাগ্রত ব্যবসায়ী জনতার কর্ণধার শিহাব রিফাত আলম রূপম এবং এপার বাংলা ওপার বাংলার সভাপতি কবি নজরুল ইসলাম বাঙালি।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন কো চেয়ারম্যান কবি ড. শহীদুল্লাহ আনসারী, মহাপরিচালক কবি ড. সাহেদ মন্তাজ, নির্বাহী পরিচালক ও গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার, পরিচালক অধ্যাপক মিলন রায়, পরিচালক এবিএম সোহেল রশিদ, ঢাকা জেলা সভাপতি কবি আতাউল ইসলাম সবুজ, সহ সভাপতি কবি অ্যাডভোকেট পারভীন আহমেদ, সহ সভাপতি কবি আতিকুল ইসলাম, সহ সভাপতি কবি ও গীতিকার আবদুল গনী ভূইয়া, সাধারণ সম্পাদক কবি সুবর্না অধিকারা, ঢাকা মহানগর সভাপতি কবি ফারুক প্রধান, সহ সভাপতি কবি মুজিবুর রহমান বকুল, সহ সভাপতি কবি আফরোজা জেসমিন, সাধারণ সম্পাদক লেখক সম্মান মোহাম্মদ, চট্টগ্রাম জেলা সভাপতি কবি মুহাম্মদ শাহ আলম, নোয়াখালী জেলা সভাপতি ফারুক আল ফয়সাল, ময়মনসিংহ জেলা সভাপতি কবি ডা. আনসার উদ্দিন ভূইয়া, সিরাজগঞ্জ জেলা সভাপতি কবি আবদুল হামিদ সরকার, নরসিংদী জেলা সভাপতি কবি মুর্শিদা ভূইয়া মীরা, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ছড়াকার শামসুল হক, সাংগঠনিক সম্পাদক কবি শাহিনা জালালি পিয়ারা, সিলেট জেলা কমিটির সহ সভাপতি ফকির শাহ তোফাজ্জল হোসেন ভান্ডারী এবং সাংগঠনিক সম্পাদক কবি নাছরিন সুলতানা।

সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত অর্ধশতাধিক কবি নিজেদের কবিতা পাঠ করেন। রাজধানীর কবিরাও এ আয়োজনে অংশ নিয়ে সাহিত্যচর্চাকে সমৃদ্ধ করেন। পাশাপাশি সঙ্গীতগুরু জাকির হোসেন আখেরের পরিচালনায় সাংস্কৃতিক পর্বে কণ্ঠশিল্পী ফেরদৌসী দিনারসহ একাধিক শিল্পী সংগীত পরিবেশন করেন। জান্নাতুল ফেরদৌসী কৃষ্ণকলি ও তাঁর সহশিল্পীরা মূকাভিনয় পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

আয়োজনের সমাপনী পর্বে বিভিন্ন জেলা থেকে অংশ নেওয়া কবি ও লেখকদের পোয়েটস ক্লাব পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

আরও খবর
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন