মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
সাম্প্রতিক
সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন জৈন্তাপুরে পুলিশের সফল অভিযান, ভারতীয় জিরা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ রান্নার সময় সবুজ হলো গরুর মাংস, কারণ জানতে পরীক্ষার দাবি এসিল্যান্ড পদে নিয়োগের প্রক্রিয়ায় প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা এসএসসির ফল প্রকাশে নতুন সিদ্ধান্ত, প্রস্তুতি শেষ হতে পারে ২৮ জুলাই আটকের সময় সরকার পতনের কথা বলেছেন পুলিশ সদস্য, রাহুল গান্ধীর দাবি জ্বালানি তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, পর্যাপ্ত মজুদ ও নতুন আমদানির তথ্য জানাল সরকার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায় নিয়ে জল্পনা, এখনো হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজধানীর ১২০ মোড়ে চালু হচ্ছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস ডা. জুবাইদার এইচএসসির রুটিন পরিবর্তনের বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড হজযাত্রীদের জন্য সুখবর, কমল বিমান ভাড়া
হোমজাতীয়সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

icon
দর্পণ টিভি লন্ডন
সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। রোববার ২৬ জুলাই সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি সেনাবাহিনীর আধুনিকায়ন, পেশাদারিত্ব এবং মেধাভিত্তিক পদোন্নতির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি সেনাসদরে সংরক্ষিত সাবেক সেনাপ্রধানদের ছবির গ্যালারি পরিদর্শন করেন। সেখানে জেনারেল এম এ জি ওসমানী, জেনারেল জিয়াউর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদসহ ১২ জন সাবেক সেনাপ্রধানের ছবি প্রদর্শিত ছিল।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেনাবাহিনীর আধুনিকায়ন ও পুনর্গঠনে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনীর সদস্য এবং পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সেনাসদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান।

তিনি বলেন, একটি আধুনিক ও পেশাদার সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ কিংবা রাজনৈতিক বিবেচনার পরিবর্তে মেধা, পেশাগত দক্ষতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি এবং শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবিলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান।

এর আগে সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদের উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. একেএম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং সেনাবাহিনীর পরিদর্শক বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।

আরও খবর
এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ
এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ
দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের
দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের
সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ
সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি
এসিল্যান্ড পদে নিয়োগের প্রক্রিয়ায় প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা
এসিল্যান্ড পদে নিয়োগের প্রক্রিয়ায় প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা
জ্বালানি তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, পর্যাপ্ত মজুদ ও নতুন আমদানির তথ্য জানাল সরকার
জ্বালানি তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, পর্যাপ্ত মজুদ ও নতুন আমদানির তথ্য জানাল সরকার
রাজধানীর ১২০ মোড়ে চালু হচ্ছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল
রাজধানীর ১২০ মোড়ে চালু হচ্ছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল
মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস ডা. জুবাইদার
মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস ডা. জুবাইদার