মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
সাম্প্রতিক
সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন জৈন্তাপুরে পুলিশের সফল অভিযান, ভারতীয় জিরা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ রান্নার সময় সবুজ হলো গরুর মাংস, কারণ জানতে পরীক্ষার দাবি এসিল্যান্ড পদে নিয়োগের প্রক্রিয়ায় প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা এসএসসির ফল প্রকাশে নতুন সিদ্ধান্ত, প্রস্তুতি শেষ হতে পারে ২৮ জুলাই আটকের সময় সরকার পতনের কথা বলেছেন পুলিশ সদস্য, রাহুল গান্ধীর দাবি জ্বালানি তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, পর্যাপ্ত মজুদ ও নতুন আমদানির তথ্য জানাল সরকার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায় নিয়ে জল্পনা, এখনো হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজধানীর ১২০ মোড়ে চালু হচ্ছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস ডা. জুবাইদার এইচএসসির রুটিন পরিবর্তনের বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড হজযাত্রীদের জন্য সুখবর, কমল বিমান ভাড়া
হোমআন্তর্জাতিকলন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

icon
দর্পণ টিভি লন্ডন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

যুক্তরাজ্যে সামাজিক সংগঠনের মাধ্যমে কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি নতুন প্রজন্মকে বাঙালি শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, ব্রিটিশ-বাংলাদেশি তরুণ প্রজন্ম ও নারীদের সামাজিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে হবে, অন্যথায় ভবিষ্যতে তারা নিজেদের শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

সোমবার (২০ জুলাই) পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে জমকালো আয়োজনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান ও যুগ্ম সম্পাদক তাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডব্রিজ কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সাইদা লাভলী চৌধুরী, বারকিং অ্যান্ড ডাগেনহাম কাউন্সিলের ডেপুটি চেয়ার কাউন্সিলর মোহাম্মদ সদরুদ্দিন খান, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন এবং নিউহ্যাম কাউন্সিলের সাবেক চেয়ার কাউন্সিলর রহিমা রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ট্রেজারার ফয়েজুর রহমান। পরে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেইন।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মল্লিক শাকুর ওয়াদুদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সানোয়ার চৌধুরী, কাউন্সিলর বদরুল ইসলাম চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ ছোটন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা সংগঠনের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকেও বক্তব্য রাখেন সহ-সভাপতি সৈয়দ সুহেল আহমদ, ওয়াহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মিন্টু, এস রহমান রিয়াদ, প্রচার সম্পাদক সৈয়দ নাঈমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন সংগীতশিল্পী ওয়াহিদুর রহমান, আলামীনসহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

আরও খবর
ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা
ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা
আটকের সময় সরকার পতনের কথা বলেছেন পুলিশ সদস্য, রাহুল গান্ধীর দাবি
আটকের সময় সরকার পতনের কথা বলেছেন পুলিশ সদস্য, রাহুল গান্ধীর দাবি
আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায় নিয়ে জল্পনা, এখনো হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত
আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায় নিয়ে জল্পনা, এখনো হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত
লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইউরোপে তীব্র তাপপ্রবাহে অতিরিক্ত মৃত্যু ১০ হাজার ছাড়াল, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রবীণরা
ইউরোপে তীব্র তাপপ্রবাহে অতিরিক্ত মৃত্যু ১০ হাজার ছাড়াল, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রবীণরা
তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, স্বস্তিতে রাজ্য সরকার
তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, স্বস্তিতে রাজ্য সরকার
৩৯ বছরেও দুর্দান্ত মেসি, ফুটবল বিশ্বে জোরালো হচ্ছে ২০৩০ বিশ্বকাপের আলোচনা
৩৯ বছরেও দুর্দান্ত মেসি, ফুটবল বিশ্বে জোরালো হচ্ছে ২০৩০ বিশ্বকাপের আলোচনা
নেবট্রার নতুন কমিটি গঠন, সভাপতি সিপার মিয়া, সম্পাদক দিলওয়ার হোসেন শিবলী
নেবট্রার নতুন কমিটি গঠন, সভাপতি সিপার মিয়া, সম্পাদক দিলওয়ার হোসেন শিবলী