বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
সাম্প্রতিক
২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি
হোমআন্তর্জাতিকবিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে

icon
দর্পণ টিভি লন্ডন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুদ কমে যাওয়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। বুধবার ২৯ জুলাই প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, প্রধান দুই ধরনের অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ২ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা সাময়িকভাবে কমে আসায় আগের কার্যদিবসে তেলের বাজারে যে লোকসান হয়েছিল, নতুন দরবৃদ্ধির মাধ্যমে তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

দিনের শুরুর লেনদেনে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ৭১ ডলার বেড়েছে। শতকরা হিসাবে ৩ দশমিক ২ শতাংশ বৃদ্ধির পর এর দাম দাঁড়িয়েছে ৮৬ দশমিক ৮০ ডলার।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ২৬ ডলার বেড়েছে। ৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধির পর এটি ৮১ দশমিক ৯৫ ডলারে লেনদেন হয়েছে।

যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুদ হ্রাস এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে মূল্যবৃদ্ধির পেছনে প্রভাব ফেলেছে।

সূত্র আল জাজিরা