বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমঅর্থনীতিস্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা থেকে কার্যকর

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা থেকে কার্যকর

icon
দর্পণ টিভি লন্ডন
স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা থেকে কার্যকর

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাজুস দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে। নতুন দামে ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ২৪৯ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে। এর ফলে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণ। একই সঙ্গে রুপার দামও বেড়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকায় বিক্রি হবে। মঙ্গলবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দাম সমন্বয়ের তথ্য জানানো হয় এবং বুধবার ২১ জানুয়ারি থেকে সারা দেশে নতুন দর কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার ক্ষেত্রেও নতুন দর নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৫৯০ টাকা, ২১ ক্যারেটের ভরি ৬ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৫ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে সোমবার স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা নির্ধারণ করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।