মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমঅর্থনীতিরমজানের আগে এলপিজি সংকট কাটাতে দুই মাসে ৩ লাখ ৫১ হাজার ৭০০ টন আমদানির লক্ষ্য, বৈঠকে আশ্বাস অপারেটরদের

রমজানের আগে এলপিজি সংকট কাটাতে দুই মাসে ৩ লাখ ৫১ হাজার ৭০০ টন আমদানির লক্ষ্য, বৈঠকে আশ্বাস অপারেটরদের

icon
দর্পণ টিভি লন্ডন
রমজানের আগে এলপিজি সংকট কাটাতে দুই মাসে ৩ লাখ ৫১ হাজার ৭০০ টন আমদানির লক্ষ্য, বৈঠকে আশ্বাস অপারেটরদের

রমজান মাসের আগে দেশে চলমান এলপিজি সংকট কাটাতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মিলিয়ে আমদানির একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো। লক্ষ্যমাত্রা অনুযায়ী দুই মাসে মোট ৩ লাখ ৫১ হাজার ৭০০ টন এলপিজি আমদানির পরিকল্পনার কথা জানানো হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়িত হলে চলমান সংকট কেটে যাবে বলে অপারেটররা আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার এলপিজি সংকট নিরসনে অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান। বৈঠকে তিনি বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অপারেটররা যে পরিমাণ এলপিজি আমদানির কথা বলেছেন, তা বাস্তবে নিশ্চিত করতে হবে এবং এই লক্ষ্যে সরকার সব ধরনের সহযোগিতা করবে।

সভায় অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বিভিন্ন বিরূপ পরিস্থিতির কারণে এলপিজি আমদানি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তবে অতিরিক্ত মূল্য বৃদ্ধি করা হচ্ছে, এমন অভিযোগ তারা অস্বীকার করেন।

কোম্পানিগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে সম্ভাব্য আমদানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬০০ টন এবং ফেব্রুয়ারিতে ১ লাখ ৮৪ হাজার ১০০ টন। দুই মাসের মোট সম্ভাব্য আমদানির লক্ষ্য ৩ লাখ ৫১ হাজার ৭০০ টন বলে বৈঠকে জানানো হয়েছে।