সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমকবিতানির্বাচন: মো. রহমত আলী

নির্বাচন: মো. রহমত আলী

icon
দর্পণ টিভি লন্ডন
নির্বাচন: মো. রহমত আলী

নির্বাচন এলেই হঠাৎ বদলে যায় নেতাদের মুখ,পাড়া-মহল্লায় দাঁড়ায় তারা-সারি ধরে সুখদুঃখ।


হাতে হাত রেখে বলে,জনসেবাই নাকি তাদের ব্রত, মধুর হয়ে যায় সব কণ্ঠস্বর-ভোট চাওয়ার শর্ত।


কিন্তু জয়ী হলেই পাল্টে যায় সেই চেনা ছবি,দেখা মেলে না-ফোনে থাকে ব্যস্ততারই অজুহাত, নিজের স্বার্থেই ঘোরে তাদের দিন আর রাত,প্রতিশ্রুতিগুলো পড়ে থাকে পথের ধুলোমাখা পাত।


তবু কিছু নেতা আছেন-ব্যতিক্রমের মতো,ওয়াদা রাখার লড়াই করেন নীরবে অবিরত।


সরকারি বরাদ্দ এলে শুরু হয় ভাগ-বাটোয়ারা,আত্মীয়স্বজনেই ভরে যায় সুবিধার ডালা।


সাধারণ মানুষ পড়ে থাকে হিসাবের বাইরে,মনে পড়ে পরে-শুধু নিজের ভোটব্যাংক চাইতে।


যারা কেন্দ্রে পাহারা দিল দিনভর-ঘাম ঝরিয়ে,যদি কিছু অবশিষ্ট থাকে ভাগ্যের ভাঁড়ে,

তবেই দেওয়া হয় তাদের-যারা পিছু ঘোরে,গরিব মানুষ তবু থাকে আগের মতোই-ভাঙা ভোরে।


কৃষক-মজুরের ভাগ্যে জোটে না নতুন রোদ,ভোট আসে, ভোট যায়-জীবন বদলায় না বোধ।


চিকন আলী মোটা হয়, আঙুল ফুলে কলাগাছ,ক্ষমতার খেলায় হারায় মানুষের বিশ্বাস।


গণতন্ত্র কাঁদে নীরবে প্রতিটি নির্বাচনে-ভোটের বাক্সে বন্দি থাকে মানুষের আশা-শ্বাস।