জোয়াহিদ আহমদের মুগ্ধতা: রহমত আলীর কাব্যগাথা, আমি যখন চলে যাব প্রসঙ্গে।
দর্পণ টিভি লন্ডন
০২ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
আমি যখন চলে যাব একটি অনন্য কবিতার সংকলন।
লেখকের সূক্ষ্ম অনুভূতি, ছন্দের নিপুণতা এবং মনের মাধুর্যে গাঁথা এই গ্রন্থটি গভীর আত্মিক সৃষ্টির পরিচয় বহন করে। এটি কেবল একটি কবিতার বই নয়, বরং অনুভূতির এক গভীর জগত, যা সকলের পক্ষে উপলব্ধি করা সহজ নয়।
কবিতা-পিপাসু পাঠক-পাঠিকাই এর প্রকৃত মর্ম অনুধাবন করতে পারবেন। বিশেষ করে যাদের হৃদয়ে প্রেম আছে, লোভ ও ক্রোধের স্থান নেই-তারাই এই কাব্যের গভীরতায় পৌঁছাতে সক্ষম হবেন।
এই গ্রন্থের কবি মোহাম্মদ রহমত আলী বইয়ের সূচনাতেই হাসি ও কান্নার মিশ্র অনুভূতির কথা তুলে ধরেছেন। হাসতে পারে, কাঁদতেও পারে। শিরোনামের কবিতাটি সেই মানবিক আবেগের এক চমৎকার প্রকাশ।
কবির ভাষায়-কবিতা হলো শিল্পীর তুলিতে আঁকা এক রঙিন প্রতিচ্ছবি, আর কবিই সেই ছবির প্রকৃত রূপকার। এই ভাবনাটি যেমন গভীর, তেমনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কবি ও কবিতার সেই সন্ধিক্ষণে নিজেকে অনেক সময় ক্ষুদ্র মনে হয়। কারণ, এমন গভীর ভাবনা ও অনুভূতির প্রকাশ সবার পক্ষে সম্ভব নয়। সরলভাবে বলতে গেলে, এরকম অনুভব ও ভাষার মেলবন্ধন খুব কম কবিই সৃষ্টি করতে পারেন।
যারা অন্তরচক্ষু দিয়ে পড়তে জানেন, তারাই এই কাব্যগ্রন্থের প্রকৃত সৌন্দর্য ও আরাধনার মর্মার্থ উপলব্ধি করতে পারবেন।
জোয়াহিদ আহমদের মুগ্ধতা: রহমত আলীর কাব্যগাথা, আমি যখন চলে যাব প্রসঙ্গে।
বিস্তারিত কমেন্টে
০২ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK