মরণ যাত্রা-মোহাম্মদ রহমত আলী
দর্পণ টিভি লন্ডন
৩১ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
বৈধ পথ ছাড়া যারা
বিদেশ পাড়ি দিতে চায়
দুর্ঘটনায় পড়ে তাদের
জীবন প্রদিপ নিভে যায়।
আর কি কখন ফিরবে তারা
নিজের বাড়ীর আঙ্গিনায়
শোক সাগরে ভাসে কেবল
পরিবারের অন্য সবায়।
এটা কিন্তু নতুন নয়
মানুষ মরার ঘটনা
আগে আরো ঘটছে অনেক
নয় যে, কারো অজানা।
তবুও কী বন্ধ হবে
আদম ব্যবসার এ খেলা
বিদেশ পাগল মরবে গিয়ে
মৃত্যু করে হেলা।
কেন এমন মরন নেশায়
মেতে উঠে তারা
একবার কি চিন্তা করেন
সরকার চালান যারা।