সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমশিক্ষাপ্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল শিগগিরই, নির্দিষ্ট তারিখ জানায়নি অধিদপ্তর

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল শিগগিরই, নির্দিষ্ট তারিখ জানায়নি অধিদপ্তর

icon
দর্পণ টিভি লন্ডন
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল শিগগিরই, নির্দিষ্ট তারিখ জানায়নি অধিদপ্তর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন ছড়ালেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, এসবের কোনো নিশ্চিত ভিত্তি নেই। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, খাতা দেখার কার্যক্রম শেষ হলে ফল প্রকাশ করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তা প্রকাশের চেষ্টা চলছে।

সোমবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে সামছুল আহসান বলেন, নির্বাচন সামনে রেখে ফল প্রকাশ, ভাইভা ও চূড়ান্ত নিয়োগ হবে কি না—এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সে বিষয়ে ইসি বা সরকার থেকে তাদের কোনো নির্দেশনা আসেনি। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং খুব শিগগিরই ফল প্রকাশ করা হবে।

২০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা আছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে অনুমাননির্ভর তথ্য ছড়ানো হচ্ছে এবং অধিদপ্তর স্পেসিফিকভাবে কোনো তারিখ নির্ধারণ করেনি। ফল প্রকাশের নির্দিষ্ট দিন এখন কেউ নিশ্চিত করে বলতে পারবে না বলেও তিনি উল্লেখ করেন। তবে পরীক্ষা বাতিল হবে বা ফল প্রকাশ করা হবে না—এ ধরনের প্রচারকে তিনি সঠিক নয় বলে জানান। তার বক্তব্য অনুযায়ী, ফল প্রস্তুত হলেই তা প্রকাশ করা হবে।

গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি।

পরীক্ষার আগে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়ালেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকলের সহায়তার অভিযোগ ওঠে এবং বিভিন্ন জেলায় ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় ২০৭ জন চাকরিপ্রার্থীকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার পর পরীক্ষা বাতিলের দাবিতে চাকরিপ্রার্থীদের একটি অংশ আন্দোলনে নামলেও অধিদপ্তরের বক্তব্য অনুযায়ী, যাদের বিরুদ্ধে জালিয়াতির চেষ্টা প্রমাণ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ কারণে পরীক্ষা বাতিলের সুযোগ নেই।

সুত্র:ঢাকা পোস্ট