মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমঅর্থনীতিঅর্থনীতি আরও শক্তিশালী হলে নতুন পে-স্কেল বাস্তবায়ন সম্ভব: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

অর্থনীতি আরও শক্তিশালী হলে নতুন পে-স্কেল বাস্তবায়ন সম্ভব: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

icon
দর্পণ টিভি লন্ডন
অর্থনীতি আরও শক্তিশালী হলে নতুন পে-স্কেল বাস্তবায়ন সম্ভব: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে নতুন পে-স্কেল বাস্তবায়ন এগিয়ে নেওয়া সম্ভব হবে।

সোমবার ১৯ জানুয়ারি দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোট উপলক্ষে হ্যাঁ ভোট প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, গত এক দশকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল বিষয়ে নতুন করে কাজ এগোয়নি। বর্তমান সরকার পে-কমিশন গঠন করেছে এবং বিষয়টি নিয়ে কাজ চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পে-স্কেল বাস্তবায়নে শুধু অর্থের যোগান নয়, বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এ কারণে পর্যাপ্ত অর্থের প্রয়োজন হবে বলেও তিনি জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, অর্থনীতি চাঙা করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে তিনি আশা প্রকাশ করেন যে, পরবর্তী সময়ে নির্বাচিত সরকার এ সংক্রান্ত উদ্যোগ বাস্তবায়ন করতে পারে। পাশাপাশি তিনি বলেন, লক্ষ্য হচ্ছে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা, যাতে আগামী প্রজন্ম এর সুফল পায়।

গণভোটে হ্যাঁ ভোট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এ বিষয়ে ভুল ব্যাখ্যার সুযোগ নেই। তিনি জানান, কেউ কেউ একে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা হিসেবে দেখলেও, তার মতে এটি সুশাসন নিশ্চিতের একটি পথ এবং বিভিন্ন খাতে সংস্কারের প্রয়োজন রয়েছে।

মেলার উদ্বোধনের আগে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়া একই দিনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুরের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায়ও বক্তব্য দেন অর্থ উপদেষ্টা।