সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমশিক্ষাপ্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ প্রকাশের প্রস্তুতি, না হলে ২০ জানুয়ারির মধ্যে

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ প্রকাশের প্রস্তুতি, না হলে ২০ জানুয়ারির মধ্যে

icon
দর্পণ টিভি লন্ডন
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ প্রকাশের প্রস্তুতি, না হলে ২০ জানুয়ারির মধ্যে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রোববার (১৮ জানুয়ারি) প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) বিকেল বা সন্ধ্যার মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বলেও জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের এক কর্মকর্তা জানান, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বুয়েটের একটি বিশেষজ্ঞ দল এ কাজ করেছে। ফলাফল প্রস্তুতের কাজেও অগ্রগতি হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে আজই ফল প্রকাশ করা হতে পারে। অনুমোদন বা অন্যান্য কারণে তা সম্ভব না হলে আগামী ২০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে, প্রতি শূন্যপদের বিপরীতে কতজন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে সে বিষয়েও আলোচনা চলছে। আগে জেলা ভিত্তিক শূন্যপদের বিপরীতে তিনজনকে ভাইভায় ডাকার সিদ্ধান্ত থাকলেও সাম্প্রতিক অনিয়ম ও জালিয়াতি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষাপটে সেই সংখ্যা বাড়িয়ে পাঁচজন করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে নতুন সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজারের বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নেন।