মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমঅর্থনীতিএকীভূত পাঁচ ব্যাংকের আমানত দুই বছরে ফেরত পাওয়ার আশা: বাংলাদেশ ব্যাংক গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের আমানত দুই বছরে ফেরত পাওয়ার আশা: বাংলাদেশ ব্যাংক গভর্নর

icon
দর্পণ টিভি লন্ডন
একীভূত পাঁচ ব্যাংকের আমানত দুই বছরে ফেরত পাওয়ার আশা: বাংলাদেশ ব্যাংক গভর্নর

একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা আগামী দুই বছরের মধ্যে তাদের জমাকৃত অর্থ ফেরত পেতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে ব্যাংকগুলো লোকসানে থাকায় ২০২৪ ও ২০২৫ সালে আমানতকারীরা কোনো মুনাফা পাবেন না বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। তিনি জানান, লোকসানের কারণে চলতি অর্থবছরেও মুনাফা দেওয়া সম্ভব নয়, তবে পরিস্থিতি উন্নতির মাধ্যমে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

ব্যাংকগুলোর অডিট প্রসঙ্গে গভর্নর বলেন, পাঁচ ব্যাংকের ভুয়া অডিটে জড়িতদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এসব ব্যাংকের ফরেনসিক অডিট সম্পন্ন করতে আরও প্রায় তিন মাস সময় লাগতে পারে। অডিট শেষ হলে আর্থিক অনিয়মের ধরন ও দায়ীদের ভূমিকা আরও স্পষ্ট হবে এবং সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।