রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকপবিত্র কোরআনে শপথ নিয়ে নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

পবিত্র কোরআনে শপথ নিয়ে নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

icon
দর্পণ টিভি লন্ডন
পবিত্র কোরআনে শপথ নিয়ে নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক সিটির রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় যুক্ত হলো পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণের মাধ্যমে। নতুন বছরের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জোহরান মামদানি। মধ্যরাতে ম্যানহাটনের একটি পরিত্যক্ত ঐতিহাসিক সাবওয়ে স্টেশনে ব্যতিক্রমধর্মী এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাত্র ৩৪ বছর বয়সে দায়িত্ব গ্রহণ করে মামদানি নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম এবং সাম্প্রতিক সময়ের সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে নজির গড়লেন। শপথ গ্রহণকালে তিনি পবিত্র কোরআনের ওপর হাত রেখে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস তাকে শপথবাক্য পাঠ করান। এই আয়োজনকে শহরের বহুত্ববাদী মূল্যবোধ ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শপথগ্রহণের স্থান হিসেবে মামদানি বেছে নেন ১৯৪৫ সালে বন্ধ হয়ে যাওয়া ‘ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশন’। স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত এই স্থানটি নিউইয়র্কের শ্রমজীবী মানুষের ইতিহাস ও সংগ্রামের প্রতীক—এমনটাই জানিয়েছে তার ট্রানজিশন টিম।

মধ্যরাতের শপথ অনুষ্ঠানের পর একই দিনে দুপুর ১টায় সিটি হলের সিঁড়িতে আরেকটি বড় জনসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে তাকে পুনরায় শপথ পড়াবেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। অনুষ্ঠানে বক্তব্য দেবেন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। পরে ব্রডওয়ের ‘ক্যানিয়ন অব হিরোস’-এ গণসংবর্ধনা ও ব্লক পার্টির আয়োজন করা হবে।

উগান্ডার রাজধানী কাম্পালায় জন্ম নেওয়া জোহরান মামদানি বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ মামদানির সন্তান। ১৯৯৯ সালে সাত বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন তিনি এবং ২০১৮ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন।

নিজেকে ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মামদানি নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দেন। তার ঘোষিত পরিকল্পনার মধ্যে রয়েছে বিনামূল্যে বাস সার্ভিস চালু, প্রায় ১০ লাখ ভাড়াটিয়া পরিবারের জন্য ভাড়া বৃদ্ধি স্থগিত রাখা, সবার জন্য চাইল্ডকেয়ার নিশ্চিত করা এবং পরীক্ষামূলকভাবে নগর-পরিচালিত গ্রোসারি স্টোর চালু করা।

তবে দায়িত্ব গ্রহণের পরই তাকে একাধিক জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আবর্জনা ব্যবস্থাপনা, তুষারপাত নিয়ন্ত্রণ, তীব্র আবাসন সংকট এবং সাবওয়ে ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করাই হবে তার প্রশাসনের বড় পরীক্ষা।

তার প্রগতিশীল নীতিগুলো কতটা বাস্তবায়নযোগ্য হয়, তা এখন নিউইয়র্ক ছাড়িয়ে গোটা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। রাজনৈতিকভাবে ভিন্ন অবস্থানে থাকা ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের সঙ্গে মতপার্থক্য সত্ত্বেও শহরের সার্বিক উন্নয়নে তিনি কতটা সমন্বয় করতে পারেন, সেটিই এখন সবার নজরে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত