শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকলন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত

লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত

icon
দর্পণ টিভি লন্ডন
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে লন্ডনের রেডব্রিজ থেকে ফোকস্টোনের মারমেইড বিচে দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার, ১৬ আগস্ট ২০২৬ এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, তাদের পরিবারের সদস্য এবং শিশু কিশোররা অংশ নেন। সংগঠনের কনভেনর শামিমা বেগম মিতা ও কো কনভেনর ব্যারিস্টার ইশরাত জাহান পল্লবীর সমন্বয়ে কর্মসূচি পরিচালিত হয়।

অংশগ্রহণকারীদের জন্য সকালের নাশতা, দুপুরের খাবার, ফল, ঝালমুড়ি, চা নাশতা ও বিকেলের খাবারের আয়োজন ছিল। সকালের নাশতার তত্ত্বাবধানে ছিলেন মিনারা সুলতানা। দুপুরের বিরিয়ানি পরিবেশনের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার ইশরাত জাহান পল্লবী। অন্যান্য খাবারের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন শামিমা বেগম মিতা। খাবার পরিবেশনে সহযোগিতা করেন মুহিবুজ্জামান মিহির।

মারমেইড বিচে বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীদের জন্য খেলাধুলার আয়োজন করা হয়। এসব কার্যক্রম তত্ত্বাবধান করেন মাহবুব তোহা ও ঝুমুর দত্ত। বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ওমর ফারুক রুমি। তিনি সংগীত পরিবেশন করেন। অতিথি শিল্পী মিলন বিশ্বাসও সংগীত পরিবেশন করেন। সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরাও সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন।

শেষ পর্বে বিভিন্ন খেলায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংগঠনের সভাপতি অধীর রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক মুহাম্মদ খালেদ মিল্লাত। এ সময় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং শিশুদেরও পুরস্কার দেওয়া হয়।

সভাপতি অধীর রঞ্জন দাস অংশগ্রহণকারী, আয়োজক ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক মুহাম্মদ খালেদ মিল্লাত স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একটি ট্রাস্ট ফান্ড গঠনের পরিকল্পনার কথা জানান এবং ভবিষ্যতে একটি কনসার্ট আয়োজনের পরিকল্পনার বিষয়ও তুলে ধরেন।

আয়োজকদের মতে, এ কোচ ট্রিপ যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও জোরদার করার সুযোগ তৈরি করেছে। দিনব্যাপী আয়োজনটি বিনোদনের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন দৃঢ় করার মিলনমেলায় পরিণত হয়।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান এক দিন ভারতের অংশ হবে: রামদেব
বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান এক দিন ভারতের অংশ হবে: রামদেব