সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকটাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে UKBCCI এর সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে UKBCCI এর সংবর্ধনা

icon
দর্পণ টিভি লন্ডন
টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে UKBCCI এর সংবর্ধনা
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার নির্বাচিত কাউন্সিলর ব্যারিস্টার মুস্তাক আহমেদকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাজ্যের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সংগঠন UK Bangladesh Catalysts of Commerce and Industry, UKBCCI।

বুধবার, ১২ আগস্ট ২০২৬, লন্ডনে আয়োজিত সংবর্ধনা, আলোচনা ও বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা, ব্যবসায়ী, উদ্যোক্তা, পেশাজীবী, কমিউনিটি প্রতিনিধি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে ব্যবসায়ী সমাজ, স্থানীয় সরকার, কমিউনিটি সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর যোগাযোগ এবং সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে UKBCCI এর প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী এম জি মৌলা মিয়া এমবিই সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে প্রধান অতিথি ব্যারিস্টার মুস্তাক আহমেদকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠান পরিচালনা করেন UKBCCI লন্ডন রিজিয়নের জেনারেল সেক্রেটারি জামাল আহমেদ। তিনি ব্যবসা, কমিউনিটি ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা বাড়িয়ে উদ্যোক্তাদের জন্য কার্যকর নেটওয়ার্ক ও নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন।

UKBCCI এর প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এমবিই ব্যারিস্টার মুস্তাক আহমেদকে অভিনন্দন জানিয়ে তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। তিনি বলেন, সংগঠনটি ব্যবসায়ীদের স্বার্থ ও অধিকার তুলে ধরার পাশাপাশি নতুন ও উদীয়মান উদ্যোক্তাদের সহায়তা, ব্যবসায়িক নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং বৃহত্তর কমিউনিটির উন্নয়নে কাজ করছে। ব্যবসায়িক প্রবৃদ্ধি, বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার সুযোগ বাড়াতে ভবিষ্যতে কার্যক্রম আরও সম্প্রসারণের কথাও জানান তিনি।

প্রধান অতিথি ব্যারিস্টার মুস্তাক আহমেদ সংবর্ধনার জন্য UKBCCI এর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, স্পিকারের দায়িত্ব টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন জনগোষ্ঠী, ব্যবসায়ী, উদ্যোক্তা, কমিউনিটি সংগঠন ও স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ তৈরি করেছে। এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা তুলে ধরে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, নতুন উদ্যোক্তা এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে UKBCCI এর নেটওয়ার্কিং ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্যোগের প্রশংসা করে ব্যবসায়ীদের অগ্রযাত্রায় কার্যকর অংশীদারত্বের প্রয়োজনীয়তার কথা বলেন।

অনুষ্ঠানে ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল আঞ্চলিক ব্যবসায়িক নেটওয়ার্ক ও উদ্যোক্তাদের যোগাযোগ শক্তিশালী করার কথা বলেন। সাউথ ওয়েস্ট রিজিয়নের কনভেনার করিম মিয়া শামীম লন্ডনের বাইরের ব্যবসায়ীদের আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।

সিনিয়র সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব এবং GSC, UK এর সাবেক প্রেসিডেন্ট কে এম আবু তাহের চৌধুরী ব্যবসায়ী ও কমিউনিটির মধ্যে ঐক্য এবং সহযোগিতা জোরদারের আহ্বান জানান। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ ব্যবসায়ী সমাজ ও গণমাধ্যমের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ এবং বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাফল্য বৃহত্তর পরিসরে তুলে ধরার ওপর গুরুত্ব দেন। সংগঠনটির জেনারেল সেক্রেটারি আকরামুল হোসাইন UKBCCI এর নেটওয়ার্কিং ও ব্যবসায়িক উদ্যোগের প্রশংসা করে কমিউনিটি ও ব্যবসায়িক সংগঠনগুলোর সমন্বয় বাড়ানোর কথা বলেন।

সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট এম এ মানান এবং দর্পণ টিভি ইউকের প্রতিষ্ঠাতা রহমত আলী নতুন প্রজন্মকে ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রমে আরও সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তব্য দেন সাবেক কাউন্সিলর রিটা বেগম এবং কাউন্সিলর বদরুল চৌধুরী।

এ ছাড়া লন্ডন রিজিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হান্নান তারাফদার, জয়েন্ট জেনারেল সেক্রেটারি আবদুল আহাদ, মিডল্যান্ডস রিজিয়নের ভাইস প্রেসিডেন্ট জামিরুল ইসলাম সিরাজ, ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের জেনারেল সেক্রেটারি শাহীন উদ্দিন এবং সদস্য ডক্টর নাজিয়া খানম ওবিই বক্তব্য দেন। তাঁরা আঞ্চলিক কার্যক্রম, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন রিজিয়নের নেতা ও সদস্যদের পাশাপাশি ব্যবসায়ী, উদ্যোক্তা, পেশাজীবী, কমিউনিটি প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা ব্যবসা সম্প্রসারণ, নতুন উদ্যোগ, বিনিয়োগ, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। শেষ পর্বে নেটওয়ার্কিং লাঞ্চ ও কেক কাটার আয়োজন করা হয়।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ প্রতিষ্ঠিত ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা, পেশাজীবী ও কমিউনিটি নেতাদের একই প্ল্যাটফর্মে এনে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করে। UKBCCI ভবিষ্যতেও ব্যবসায়ী প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, কমিউনিটি সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করে ব্যবসায়িক প্রবৃদ্ধি, বিনিয়োগ, নেটওয়ার্কিং, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের পাশাপাশি টাওয়ার হ্যামলেটস, লন্ডন ও যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে ব্যবসাবান্ধব পরিবেশ এবং আঞ্চলিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় জানিয়েছে।
আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত