সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকলন্ডনে বর্ণাঢ্য আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

icon
দর্পণ টিভি লন্ডন
লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যুক্তরাজ্যে বাংলা ভাষাভাষী কমিউনিটির সুপরিচিত গণমাধ্যম সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লন্ডনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২০ জুলাই পূর্ব লন্ডনের বার্কিং লাইব্রেরিতে অনুষ্ঠিত এ আয়োজনে সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী, সমাজসেবী, সংস্কৃতিকর্মী এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও, টিভি ও পিস হোমের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা মিসবাহ জামাল এবং পবিত্র কোরআন তিলাওয়াত করেন পৃষ্ঠপোষক খতিব মাওলানা শেখ তাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ, আহমদ উস সামাদ চৌধুরী জেপি, ডক্টর আলাউদ্দিন আহমদ, মাহবুবা আহমদ, রেডব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর জোসনা ইসলাম, সাবেক কাউন্সিলর শাম ইসলাম, এশিয়ান কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা ইয়াওয়ার খান, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ, এলবি২৪ টিভির প্রতিষ্ঠাতা শাহ ইউসুফ, হেড অব প্রোডাকশন মাহমুদুল হক হৃদয়, অনুপম নিউজের সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হোসেন, চ্যানেল এসের সিনিয়র নিউজ এডিটর রুপি আমিন, চলচ্চিত্র অভিনেত্রী রোকসানা হাসি সোনিয়া এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরীসহ কমিউনিটির আরও বহু বিশিষ্ট ব্যক্তি।

আলোচনায় বক্তারা বলেন, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও বর্তমানে এলবি২৪ টিভির সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে। পাশাপাশি পিস হোমের মাধ্যমে বাংলাদেশে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, শীতবস্ত্র প্রদান, রমজান ও ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ, হুইলচেয়ার প্রদান, টিউবওয়েল স্থাপন এবং অসচ্ছল মানুষের জন্য ঘর নির্মাণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা, সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়। একই সঙ্গে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মজির উদ্দিন, সাবেক সভাপতি এম এ আহাদ, মাহমাদুর রশীদ এবং ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলী এমবিইকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেন গ্র্যান্ড রাসই রেস্টুরেন্টের শাহেদ আহমদ, হারুন মিয়া সিআইপি, উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টের শামসুল ইসলাম সেলিম, ব্যারিস্টার লুতফুর রহমান, আব্দুস সামাদ, রফিক হায়দার, তোফাজ্জল আলম, বাবুল চৌধুরী এবং মালেক আহমেদ। এছাড়া সার্বিক আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শাহ ইউসুফ, মাহমুদুল হক হৃদয় এবং ক্যামেরাপার্সন তানভীর আহমেদ অপু।

নৈশভোজের মধ্য দিয়ে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত