সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকলন্ডনের বাংলাদেশ বইমেলায় উজ্জ্বল উপস্থিতি লেখক মোঃ রহমত আলীর, প্রকাশিত ও নতুন বই নিয়ে থাকছে বিশেষ আয়োজন

লন্ডনের বাংলাদেশ বইমেলায় উজ্জ্বল উপস্থিতি লেখক মোঃ রহমত আলীর, প্রকাশিত ও নতুন বই নিয়ে থাকছে বিশেষ আয়োজন

icon
দর্পণ টিভি লন্ডন
লন্ডনের বাংলাদেশ বইমেলায় উজ্জ্বল উপস্থিতি লেখক মোঃ রহমত আলীর, প্রকাশিত ও নতুন বই নিয়ে থাকছে বিশেষ আয়োজন

লন্ডনে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে বহুমাত্রিক লেখক ও সাংবাদিক মোঃ রহমত আলীর প্রকাশিত এবং নতুন বইগুলোকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। আগামী ২৭ ও ২৮ জুন অনুষ্ঠিতব্য এ আয়োজনে তাঁর সাহিত্যকর্ম পাঠকদের সামনে নতুনভাবে তুলে ধরা হবে। পাশাপাশি সদ্য প্রকাশিত দুটি বই নিয়েও থাকবে বিশেষ আলোচনা।

সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চায় নিবেদিত মোঃ রহমত আলী ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে একাধিক গ্রন্থ রচনা করেছেন। ইতিহাস, মুক্তিযুদ্ধ, প্রবাস জীবন, কবিতা ও স্মৃতিকথা নিয়ে তাঁর প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে বহির্বিশ্বে আলোকিত বাংলাদেশী, মুক্তিযুদ্ধের স্মৃতিকথা, সোনার হরিণ প্রথম খণ্ড, সোনার হরিণ দ্বিতীয় খণ্ড, স্বদেশের দিনলিপি এবং স্মৃতির দর্পণে ও বিলাতের বৃষ্টি। বিষয়বৈচিত্র্য ও সহজ উপস্থাপনার কারণে বইগুলো পাঠকমহলে ইতোমধ্যে সমাদৃত হয়েছে।

এবারের বইমেলায় বিশেষভাবে আলোচনায় আসছে তাঁর নতুন দুটি গ্রন্থ। এর মধ্যে কবিতার বই আমি যখন চলে যাব এবং স্মৃতিনির্ভর গ্রন্থ গল্প নয় বাস্তব পাঠকদের জন্য নতুন সংযোজন হিসেবে উপস্থাপিত হবে। আয়োজনে বই দুটি নিয়ে সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিজের গ্রন্থ রচনার পাশাপাশি সম্পাদনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন মোঃ রহমত আলী। তিনি বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী স্মারক গ্রন্থ এবং বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানীর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হৃদয়ে সর্বাধিনায়ক গ্রন্থের সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন।

কবিতা ও প্রবন্ধের পাশাপাশি গীতিকার হিসেবেও রয়েছে তাঁর স্বতন্ত্র পরিচয়। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত তাঁর গান ফাগুনেরও আগুন দিনে, রক্ত ঝরলো ভাষার জন্যে, সে আগুনে তপ্ত হয়ে মুক্ত হলো নতুন দেশ বাংলাদেশ, বাংলাদেশ ২০২৩ সালে উদ্বোধন করেন একুশের অমর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এর রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। এছাড়া বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নকে কেন্দ্র করে তিনি রচনা করেছেন একদিন না একদিন আমরা বিশ্বকাপ করব জয় শিরোনামের একটি অনুপ্রেরণামূলক গান।

বর্তমানে মোঃ রহমত আলী দর্পণ বুক ক্লাব ও দর্পণ মিডিয়া সেন্টারের চেয়ারম্যান এবং সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবারসহ তিনি যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করলেও তাঁর শিকড় সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর নোয়াগাঁও গ্রামে।

প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখা এই লেখকের প্রকাশিত ও নতুন গ্রন্থগুলোকে ঘিরে এবারের লন্ডনের বাংলাদেশ বইমেলা পাঠক ও সাহিত্যপ্রেমীদের জন্য হয়ে উঠতে পারে অন্যতম আকর্ষণের কেন্দ্র।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত