সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকবিবিসিসিআই দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব ঘোষণা ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের গতিশীল অগ্রযাত্রার সূচনা

বিবিসিসিআই দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব ঘোষণা ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের গতিশীল অগ্রযাত্রার সূচনা

icon
দর্পণ টিভি লন্ডন
বিবিসিসিআই দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব ঘোষণা ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের গতিশীল অগ্রযাত্রার সূচনা

যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিবিসিসিআই এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৪ জুন ২০২৬ তারিখে লন্ডনে অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে সংগঠনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। ফাইন্যান্স ডিরেক্টর পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের পর চূড়ান্ত ফল প্রকাশ করা হয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃবৃন্দ নির্বাচিত হন।

লন্ডন কনফারেন্স হলে অনুষ্ঠিত এই নির্বাচনে ব্যবসায়ী প্রতিনিধি ও কমিউনিটি নেতাদের উপস্থিতিতে ফল ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

নবনির্বাচিত কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মহিব চৌধুরী। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. সানাওয়ার চৌধুরী। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আবদুল ওয়াছে চৌধুরী। ডিরেক্টর জেনারেল হিসেবে মুসলেহ আহমেদ এবং ডেপুটি ডিরেক্টর জেনারেল হিসেবে আবদুল মুমিন নির্বাচিত হন। ফাইন্যান্স ডিরেক্টর পদে আবুল কালাম আজাদ এবং মেম্বারশিপ ডিরেক্টর পদে মোস্তফা আহমেদ লাকি দায়িত্ব পান।

নির্বাচনে ফাইন্যান্স ডিরেক্টর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় দুই প্রার্থীর মধ্যে। এতে বর্তমান ফাইন্যান্স ডিরেক্টর হেলাল খান সামান্য ব্যবধানে পরাজিত হন। অন্য সব পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট মহিব চৌধুরী বলেন সংগঠনের প্রতি আস্থা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ এবং একটি শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর সংগঠন গড়ে তোলার লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ডিরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ বলেন এটি কেবল নির্বাচন নয় বরং বিবিসিসিআই এর নতুন যাত্রার সূচনা। তিনি সদস্যসেবা উন্নয়ন আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং যুক্তরাজ্য বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়ার প্রতিশ্রুতি দেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিটিশ বিচারক নজরুল খসরু কমিউনিটি ব্যক্তিত্ব ড. জাকির খান এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরী। ফল ঘোষণার সময় বিপুল সংখ্যক ব্যবসায়ী ও কমিউনিটি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বিবিসিসিআই যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী ও গতিশীল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত