সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকনেইমারদের তুলে নিয়ে যাবে এলিয়েনরা, বিশ্বকাপ ঘিরে জ্যোতিষীর চাঞ্চল্যকর দাবি

নেইমারদের তুলে নিয়ে যাবে এলিয়েনরা, বিশ্বকাপ ঘিরে জ্যোতিষীর চাঞ্চল্যকর দাবি

icon
দর্পণ টিভি লন্ডন
নেইমারদের তুলে নিয়ে যাবে এলিয়েনরা, বিশ্বকাপ ঘিরে জ্যোতিষীর চাঞ্চল্যকর দাবি

ফিফা বিশ্বকাপ চলাকালীন মাঠে এলিয়েন বা ভিনগ্রহীদের মহাকাশযান নেমে এসে খেলোয়াড় ও দর্শকদের অপহরণ করবে এমনই এক অস্বাভাবিক ভবিষ্যদ্বাণী ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ব্রাজিলের এক আধ্যাত্মিক গুরু ও জ্যোতিষীর এমন দাবিকে কেন্দ্র করে অনলাইনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এর প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের ওই নারী এলিসাঞ্জেলা দে সুজা, যিনি সামাজিক মাধ্যমে ভো বাহিয়ানা নামে পরিচিত, তার ইনস্টাগ্রামে দুই কোটিরও বেশি অনুসারী রয়েছে।

সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, একটি ফুটবল ম্যাচ চলাকালীন মিয়ামির একটি স্টেডিয়ামে শতাধিক এলিয়েনসহ একটি বিশাল ইউএফও অবতরণ করবে এবং সেখানে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তার ভাষায় তিনি এমন একটি দৃশ্য স্বপ্নে দেখেছেন যেখানে কান্না, চিৎকার এবং আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়।

তিনি আরও জানান, ২০২৬ সালের ২৪ অথবা ২৬ জুন এই ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করছেন এবং ওই সময় দর্শকদের মিয়ামির স্টেডিয়াম থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

ফুটবল ভক্তদের একাংশ মনে করছেন, তিনি মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে সম্ভাব্য একটি ব্রাজিল ম্যাচের প্রসঙ্গ ইঙ্গিত করেছেন, যেখানে বিপুল দর্শক সমাগম হতে পারে।

তার এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে কনটেন্ট ক্রিয়েটর জে ক্লেওর একটি টিকটক ভিডিওর মাধ্যমে, যেখানে তিনি ঘটনাটিকে সম্ভাব্য সতর্ক সংকেত হিসেবে উপস্থাপন করেন।

তবে এই দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে বিভিন্ন মহল উল্লেখ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ বিষয়টিকে কৌতুক হিসেবে দেখছেন, আবার কেউ একে ভিত্তিহীন গুজব বলে মন্তব্য করছেন।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত