সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকলন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

icon
দর্পণ টিভি লন্ডন
লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

বিপুল উৎসাহ ও অংশগ্রহণের মধ্য দিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সদস্যদের উপস্থিতিতে দিনব্যাপী আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়।

রবিবার (৩১ মে) লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দাবা, ক্যারম ও লুডু ইভেন্টে সদস্যরা অংশগ্রহণ করেন। দুপুর থেকে বিকাল পর্যন্ত প্রতিটি খেলায় চলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই।

প্রতিযোগিতার ফলাফলে দাবায় চ্যাম্পিয়ন হন শামীম আহমদ এবং রানার্সআপ হন আসাদ্দুজ্জামান মুকুল। ক্যারমে চ্যাম্পিয়ন হন মাহবুবুর রহমান, রানার্সআপ হন সামসুল ইসলাম। লুডুতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বুলবুল হাসান এবং রানার্সআপ হন বাহার উদ্দিন।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকরাম হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবু মুসা হাসান।

অনুষ্ঠানে ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দাবা প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে টুর্নামেন্ট পরিচালনায় অবদান রাখার জন্য উপকমিটির সদস্যদের সম্মাননা মেডেল প্রদান করা হয়।

উপকমিটিতে দায়িত্ব পালন করেন ক্লাবের সিনিয়র সহসভাপতি তাইসির মাহমুদ, সহসভাপতি আহাদ চৌধুরী বাবু, নির্বাহী সদস্য সাহিদুর রহমান সোহেল এবং এনাম চৌধুরী। প্রতিযোগিতার সমন্বয় করেন ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন।

আয়োজকরা জানান, ক্লাব সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলাধুলা শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও বক্তারা উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার তারেক চৌধুরী সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে প্রতিযোগিতাকে আরও সমৃদ্ধ করতে সদস্যদের সহযোগিতা কামনা করেন। সাধারণ সম্পাদক আকরাম হুসাইন বলেন, জয় কিংবা পরাজয়ের চেয়ে অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামীতে ক্লাবের ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টেও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ক্লাবের ট্রেজারার আব্দুল হান্নান, সহসাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সহকোষাধ্যক্ষ এখলাছুর রহমান পাক্কু, নির্বাহী সদস্য সারোয়ার হোসেন, লোকমান কাজীসহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন এবং অন্যান্য জ্যেষ্ঠ সদস্যরাও উপস্থিত থেকে বিজয়ীদের অভিনন্দন জানান।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত