সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকলন্ডন বাংলা প্রেস ক্লাবের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী

লন্ডন বাংলা প্রেস ক্লাবের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী

icon
দর্পণ টিভি লন্ডন
লন্ডন বাংলা প্রেস ক্লাবের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী

নিউজ রুম টু প্রাইম মিনিস্টারস অফিস শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী।

রবিবার (১ জুন) বিকেলে লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ক্লাবের নির্বাহী কমিটির পক্ষ থেকে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকরাম হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ক্লাবের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর, বিশেষ করে বার্মিংহাম ও লুটন থেকে আগত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

আলোচনায় সাংবাদিকতা থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে আসার অভিজ্ঞতা তুলে ধরেন ড. সালেহ শিবলী। তিনি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা, তথ্যপ্রবাহের চ্যালেঞ্জ এবং সরকারের যোগাযোগ কৌশল নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সোমবার (২ জুন) প্রকাশিত তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে তিনি জানান, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে দীর্ঘদিন শূন্য থাকা হাইকমিশনার এবং প্রেস মিনিস্টারের পদে শিগগিরই নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে প্রবাসী কার্ড কার্যক্রমের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে প্রবাসীদের হাতে প্রবাসী কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

ড. সালেহ শিবলী বলেন, দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। কোনো প্রবাসী অন্যায় বা বৈষম্যের শিকার হলে দ্রুত আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে সরকারও যথাযথ উদ্যোগ নেবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক পরিবেশ নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি আলোচিত রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা মুক্ত, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দেশ ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতামত প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আহমদ, সৈয়দ নাহাস পাশা, মুহাম্মদ জুবায়ের, সিনিয়র সহসভাপতি তাইসির মাহমুদ, সাবেক সহসভাপতি মোহাম্মদ রহমত আলী, মাহবুবুর রহমানসহ ক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত