সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকটাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার নির্বাচিত ব্যারিস্টার মুশতাক আহমদ

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার নির্বাচিত ব্যারিস্টার মুশতাক আহমদ

icon
দর্পণ টিভি লন্ডন
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার নির্বাচিত ব্যারিস্টার মুশতাক আহমদ

লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বেথনাল গ্রীন ওয়েস্ট ওয়ার্ডের কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমদ। একইসঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ল্যান্সবারি ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন।

বুধবার ২০ মে সন্ধ্যায় কাউন্সিল চেম্বারে অনুষ্ঠিত নতুন কাউন্সিলের প্রথম বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন সম্পন্ন হয়। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে নির্বাহী মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হন লুৎফুর রহমান। একই নির্বাচনে ৪৫ জন কাউন্সিলরও দায়িত্ব গ্রহণ করেন।


বিদায়ী স্পিকার কাউন্সিলর সুলুক আহমদের সভাপতিত্বে নতুন পৌর বছরের জন্য স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়। সভায় নবনির্বাচিত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, নতুন নেতৃত্ব টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করবে এবং সবার জন্য আরও উন্নত ও অন্তর্ভুক্তিমূলক একটি কমিউনিটি গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ থাকবে।

দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার মুশতাক আহমদ সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, স্পিকার হিসেবে তাঁর চ্যারিটি কার্যক্রমের আওতায় রয়্যাল লন্ডন হাসপাতালের রোগী ও অসহায় পরিবারের সহায়তায় কাজ করা মারি সেলেস্টে সামারিটান সোসাইটি এবং কমিউনিটিভিত্তিক ক্রীড়া ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনাকারী ভ্যালান্স কমিউনিটি স্পোর্টস অ্যাসোসিয়েশনকে সমর্থন প্রদান করবেন।

নবনির্বাচিত স্পিকার ব্যারিস্টার মুশতাক আহমদের জন্ম বাংলাদেশের সিলেট জেলার দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের খতিরা গ্রামে। ১৮ বছর বয়সে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। জীবনের শুরুতে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে একজন কিচেন পোর্টার হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে নিজস্ব রেস্টুরেন্ট ব্যবসা প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘদিন ক্যাটারিং খাতে সফলভাবে কাজ করেন।

পরবর্তী সময়ে নতুনভাবে শিক্ষাজীবনে ফিরে এসে টাওয়ার হ্যামলেটস কলেজে অধ্যয়ন করেন এবং স্টুডেন্ট অব দ্য ইয়ার নির্বাচিত হন। পরে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে কুইন মেরি ইউনিভার্সিটি ও ওপেন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেন। এরপর ইউনিভার্সিটি অব ল থেকে বার অ্যাট ল সম্পন্ন করে ২০১৭ সালে ইনার টেম্পল থেকে ব্যারিস্টার হিসেবে অন্তর্ভুক্ত হন।

বর্তমানে তিনি ট্রেইনি সলিসিটর ও লিটিগেশন কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সিভিল, এমপ্লয়মেন্ট ও ইমিগ্রেশন আইন বিষয়ে তাঁর অভিজ্ঞতা রয়েছে। এছাড়া পুলিশ স্টেশন রিপ্রেজেন্টেটিভ হিসেবেও কাজ করেছেন তিনি।

জনসেবামূলক কার্যক্রমেও দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন ব্যারিস্টার মুশতাক আহমদ। রয়্যাল লন্ডন হাসপাতালে হেলথ অ্যাডভোকেট হিসেবে প্রায় ১৫ বছর কাজ করার পাশাপাশি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে জবস, স্কিলস অ্যান্ড গ্রোথ বিষয়ক কেবিনেট সদস্য, ওভারভিউ অ্যান্ড স্ক্রুটিনি কমিটির চেয়ারম্যান এবং বিভিন্ন কমিটির ভাইস চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কমিউনিটি কার্যক্রমের অংশ হিসেবে তিনি পুলিশ কাস্টডি ভিজিটর প্যানেলের সদস্য, স্কুল গভর্নর এবং লন্ডন কাউন্সিল অব মসজিদের সাবেক নির্বাহী সদস্য হিসেবেও কাজ করেছেন। পাশাপাশি বিশপসওয়ে মসজিদের পরিচালক ও সেক্রেটারি হিসেবে আন্তধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছেন। এছাড়া জালালপুর অ্যাডভান্সমেন্ট কমিটি ইউকের সেক্রেটারি হিসেবে নিজ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করছেন। তাঁর বড় ছেলে ও মেয়ে আইন পেশায় যুক্ত রয়েছেন। সাহিত্য, দর্শন ও ধর্মতত্ত্বের প্রতিও তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত