দুবাই প্রোপার্টি মার্কেটে বিনিয়োগে ১৬ শতাংশ বিশেষ অফার ঘোষণা রয়্যাল লাইফ ইন্টারন্যাশনালের
দুবাইয়ের আবাসন খাতে বৈশ্বিক বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিশেষ প্রেস কনফারেন্স আয়োজন করেছে রয়্যাল লাইফ ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এলএলসি। অনুষ্ঠানে বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ ১৬ শতাংশ এক্সক্লুসিভ অফারের ঘোষণা দেওয়া হয়।
লন্ডনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে দুবাইয়ের প্রোপার্টি মার্কেট বিনিয়োগের জন্য অন্যতম নিরাপদ ও লাভজনক খাত হিসেবে উঠে এসেছে।
প্রেস কনফারেন্সে বক্তারা বলেন, দুবাইয়ে সম্পদ ক্রয়ের মাধ্যমে বিনিয়োগকারীরা শতভাগ মালিকানা, করমুক্ত আয় এবং দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার সুবিধা পাচ্ছেন। একই সঙ্গে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগের মাধ্যমে গোল্ডেন ভিসা পাওয়ার সুযোগও রয়েছে, যা আন্তর্জাতিক জীবনযাত্রা ও ব্যবসায়িক সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রয়্যাল লাইফ ইন্টারন্যাশনাল জানায়, সীমিত সময়ের জন্য ঘোষিত সর্বোচ্চ ১৬ শতাংশ বিশেষ অফার বিনিয়োগকারীদের শুরুতেই উল্লেখযোগ্য অর্থ সাশ্রয়ের সুযোগ করে দেবে। এর ফলে ভবিষ্যৎ মুনাফার সম্ভাবনাও আরও বৃদ্ধি পাবে বলে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে আরও বলা হয়, বিশ্বের অন্যতম নিরাপদ ও অর্থনৈতিকভাবে স্থিতিশীল শহর হিসেবে দুবাই বর্তমানে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ব্যাপকভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে করমুক্ত আয়, আধুনিক অবকাঠামো এবং উচ্চমানের জীবনযাত্রার কারণে এই বাজারে আগ্রহ বাড়ছে।
রয়্যাল লাইফ ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সচেতন বিনিয়োগকারীদের কাছে এই সুযোগ ও সঠিক তথ্য পৌঁছে দিতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের প্রতি স্বচ্ছতা, আস্থা ও পেশাদার সেবার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করে।