সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকআইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা, ভোট পরবর্তী সহিংসতা নিয়ে আদালতে সরব

আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা, ভোট পরবর্তী সহিংসতা নিয়ে আদালতে সরব

icon
দর্পণ টিভি লন্ডন
আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা, ভোট পরবর্তী সহিংসতা নিয়ে আদালতে সরব

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি ঘিরে নতুন করে আলোচনায় উঠেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ১৪ মে কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী সহিংসতা সংক্রান্ত এক মামলার শুনানিতে আইনজীবীর পোশাকে উপস্থিত হয়ে তিনি ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেন।

কালো কোট ও সাদা ব্যান্ড পরে আদালতে প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত প্রাঙ্গণে তাকে ঘিরে কৌতূহল তৈরি হলেও সাংবাদিকদের সঙ্গে কথা না বলে সরাসরি আদালত কক্ষে প্রবেশ করেন তিনি।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, পশ্চিমবঙ্গ নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সহিংসতা, হামলা ও উত্তেজনার ঘটনা সামনে এসেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার প্রেক্ষিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হয়।

শুনানিতে বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে যুক্ত এবং একজন আইনজীবী হিসেবেই আদালতে নিজের অবস্থান তুলে ধরতে চান। তিনি দাবি করেন, নির্বাচনের পর সংখ্যালঘু ও তফসিলি জনগোষ্ঠীর অনেক মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন এবং বিভিন্ন স্থানে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, অনেক সাধারণ মানুষ ঘরছাড়া অবস্থায় দিন কাটাচ্ছেন এবং প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও অনেকে কার্যকর প্রতিকার পাচ্ছেন না। একইসঙ্গে পশ্চিমবঙ্গে বুলডোজার অভিযান চালানোর বিরোধিতা করে তিনি বলেন, বাংলা তার নিজস্ব সামাজিক ও রাজনৈতিক ঐতিহ্য নিয়েই এগোবে।

আদালতে তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, নির্বাচনের পর দলটির দেড় শতাধিক পার্টি অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আদালতের অনুমতি ছাড়া কোনো বাড়িঘর ভাঙা বা বুলডোজার অভিযান না চালানোর নির্দেশনার আবেদনও জানান তিনি।

উল্লেখ্য, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বড় ধরনের রাজনৈতিক চাপে পড়ে। ভবানীপুর আসনেও পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নির্বাচনী পরাজয়ের পরও দলের প্রধান হিসেবে রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছেন তিনি। আদালতে তার এই উপস্থিতিকে অনেকেই চলমান রাজনৈতিক লড়াইয়ের নতুন অধ্যায় হিসেবে দেখছেন।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত