মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমঅর্থনীতিঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকার ডিজিটাল ঋণ, নতুন নীতিমালা জারি

ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকার ডিজিটাল ঋণ, নতুন নীতিমালা জারি

icon
দর্পণ টিভি লন্ডন
ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকার ডিজিটাল ঋণ, নতুন নীতিমালা জারি

দেশে ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে গ্রাহকদের জন্য নতুন ই ঋণ সুবিধা চালুর নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থায় গ্রাহকরা ঘরে বসেই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ নিতে পারবেন।

মঙ্গলবার ১২ মে বাংলাদেশ ব্যাংকের জারি করা নীতিমালায় বলা হয়েছে, এই ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ এবং ঋণের মেয়াদ নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১২ মাস।

নীতিমালা অনুযায়ী, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ গ্রাহকরা সহজেই এ ঋণের জন্য আবেদন করতে পারবেন। তবে খেলাপি ঋণগ্রহীতারা এই সুবিধার আওতায় আসবেন না। ঋণ অনুমোদনের আগে গ্রাহকের বিদ্যমান ঋণ সংক্রান্ত তথ্য অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে যাচাই করতে হবে। এজন্য গ্রাহকের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি নেওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আবেদন গ্রহণ থেকে ঋণের অর্থ বিতরণ এবং আদায় পর্যন্ত পুরো কার্যক্রম পরিচালিত হবে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায়। ফলে গ্রাহকদের ব্যাংকে সরাসরি উপস্থিত হওয়ার প্রয়োজন হবে না।

ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ, ই ওয়ালেট এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এ ঋণ গ্রহণ করা যাবে। গ্রাহকের পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক তথ্য ব্যবহার করা হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ওটিপি ও মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।

নীতিমালায় আরও বলা হয়েছে, গ্রাহকের তথ্য দেশের অভ্যন্তরে থাকা ডেটা ওয়্যারহাউসে সংরক্ষণ করতে হবে, যাতে তথ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়।

বাণিজ্যিকভাবে এ সেবা চালুর আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে অন্তত ছয় মাস পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। পাইলট প্রকল্প সফল হলে পরিচালনা পর্ষদের অনুমোদনের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে সেবা চালু করা যাবে।

এছাড়া গ্রাহকদের আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।