সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকবিশ্বের সবচেয়ে উত্তপ্ত ৫০ শহরের সবকটিই ভারতে, বাড়ছে জলবায়ু সংকটের শঙ্কা

বিশ্বের সবচেয়ে উত্তপ্ত ৫০ শহরের সবকটিই ভারতে, বাড়ছে জলবায়ু সংকটের শঙ্কা

icon
দর্পণ টিভি লন্ডন
বিশ্বের সবচেয়ে উত্তপ্ত ৫০ শহরের সবকটিই ভারতে, বাড়ছে জলবায়ু সংকটের শঙ্কা

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব এবার নতুন এক উদ্বেগজনক বাস্তবতা সামনে এনেছে। বিশ্বের সবচেয়ে উত্তপ্ত ৫০টি শহরের সবকটিই একই দিনে ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থান করেছে, যা পরিবেশ ও আবহাওয়া বিশ্লেষকদের কাছে এক নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার ১২ মে প্রকাশিত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা একিউআইয়ের বিশ্লেষণে উঠে এসেছে, এপ্রিলের শেষ সপ্তাহে ভারতের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে। গত ২৭ এপ্রিল বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রার তালিকায় শীর্ষ ৫০টি শহরের সবগুলোই ছিল ভারতের।

সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, বৃষ্টিপাত, বাতাসের গতি এবং আর্দ্রতার তথ্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। ওইদিন তালিকাভুক্ত শহরগুলোর গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৪৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তালিকার শীর্ষে ছিল উত্তরপ্রদেশের বান্দা শহর। সেখানে তাপমাত্রা পৌঁছায় ৪৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, যা ওইদিন বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়। রাতের সময়ও শহরটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি ছিল, যা জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে।

জলবায়ু বিশেষজ্ঞ ও আবহাওয়া ইতিহাসবিদ মক্সিমিলিয়ানো হেরেরা জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল মাসে ভারতে যে তাপপ্রবাহ দেখা গেছে, তা ইতিহাসের অন্যতম কঠোর তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হতে পারে। তার মতে, সাধারণত এপ্রিল বছরের সবচেয়ে উষ্ণ সময় না হলেও এবার বহু পুরোনো তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক দশকের মধ্যে ভারতের কিছু অঞ্চলে মানুষের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে শ্রমজীবী মানুষ, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

প্রচণ্ড তাপদাহের কারণে কৃষি উৎপাদন, খাদ্য সরবরাহ ও স্বাস্থ্যসেবার ওপরও বাড়ছে চাপ। একই সঙ্গে বিদ্যুতের বাড়তি চাহিদা এবং জ্বালানি সরবরাহ সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি এল নিনো প্রভাবের কারণে আগামী মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ার আশঙ্কাও রয়েছে, যা কৃষি ও পানিসম্পদ ব্যবস্থায় নতুন সংকট তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, চলতি মাসের শেষ দিকে ভারতের মধ্য ও পূর্বাঞ্চলে অনুভূত তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় পৌঁছাতে পারে, যা মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করবে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত