সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকসরকার গঠনে অনিশ্চয়তা, পদত্যাগ করতে পারেন বিজয়ের দলের বিধায়করা

সরকার গঠনে অনিশ্চয়তা, পদত্যাগ করতে পারেন বিজয়ের দলের বিধায়করা

icon
দর্পণ টিভি লন্ডন
সরকার গঠনে অনিশ্চয়তা, পদত্যাগ করতে পারেন বিজয়ের দলের বিধায়করা

তামিল অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয়ের দল টিভিকে (তামিলাগা ভেট্টি কাজাগাম) সরকার গঠন নিয়ে নাটকীয় অবস্থান নিয়েছে। দলটির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, ডিএমকে বা এআইএডিএমকে সরকার গঠনের চেষ্টা করলে টিভিকের সব বিধায়ক পদত্যাগ করতে পারেন।

দলীয় সূত্রের দাবি, ডিএমকে ও এআইএডিএমকের গুরুত্বপূর্ণ বৈঠকের পর টিভিকের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে, দুই দল জোট গঠন করে সর্বাধিক আসন পাওয়া টিভিকেকে সরকার গঠন থেকে দূরে রাখতে পারে।

নির্বাচনে টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দলে পরিণত হলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ডিএমকে পেয়েছে ৭৩টি এবং এআইএডিএমকে ৫২টি আসন।

টিভিকের দাবি, সংবিধান অনুযায়ী একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ তাদেরই পাওয়া উচিত। তবে গভর্নর আর.ভি. আরলেকার জানিয়েছেন, পর্যাপ্ত সমর্থনপত্র ছাড়া সরকার গঠনের অনুমতি দেওয়া সম্ভব নয়।

রাজভবন সূত্রে জানা গেছে, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে অন্তত ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। বর্তমানে টিভিকের সঙ্গে জাতীয় কংগ্রেসের পাঁচ বিধায়ক যুক্ত হলেও এখনো প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত হয়নি। বাম দল ও ছোট দলগুলোর সঙ্গে আলোচনা চলছে।

এদিকে ডিএমকে জানিয়েছে, তাদের মূল লক্ষ্য আরেকটি নির্বাচন এড়ানো এবং স্থিতিশীল সরকার নিশ্চিত করা। তবে দলের ভেতরে এআইএডিএমকের সঙ্গে সমঝোতা নিয়ে মতভেদ রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের উত্থান তামিল রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। সরকার গঠন নিয়ে চলমান টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত