মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমঅর্থনীতিবন্ধ কারখানা চালুতে বড় তহবিল আসছে, প্রধানমন্ত্রীর ঘোষণার অপেক্ষা

বন্ধ কারখানা চালুতে বড় তহবিল আসছে, প্রধানমন্ত্রীর ঘোষণার অপেক্ষা

icon
দর্পণ টিভি লন্ডন
বন্ধ কারখানা চালুতে বড় তহবিল আসছে, প্রধানমন্ত্রীর ঘোষণার অপেক্ষা

দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানাগুলো পুনরায় চালু করতে বড় আকারের তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ১৫ থেকে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল চালুর প্রস্তুতি চলছে।

সোমবার (৪ মে) সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী তারেক রহমান এ তহবিল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।

জানা গেছে, অনিবার্য কারণে বন্ধ হয়ে যাওয়া এবং ঋণ পরিশোধে আগ্রহী শিল্পপ্রতিষ্ঠানগুলো এই তহবিল থেকে স্বল্প সুদে কার্যকরী মূলধন ঋণ পাবে। কিছু ক্ষেত্রে মেয়াদি ঋণের ব্যবস্থাও রাখা হতে পারে। সম্ভাব্য সুদের হার নির্ধারণ করা হচ্ছে ১৩ শতাংশ, যার সঙ্গে প্রায় ৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি থাকতে পারে।

এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদের নেতৃত্বে ১৯ সদস্যের একটি কমিটি নীতিমালার খসড়া তৈরির কাজ করছে। কমিটিতে নির্বাহী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যুক্ত রয়েছেন। তারা তহবিল ছাড়াও কারখানাগুলো সচল করতে প্রয়োজনীয় সহায়তা বিষয়ে সুপারিশ প্রদান করবেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ইতোমধ্যে ব্যাংকগুলোকে ১০০ কোটি টাকার বেশি ঋণ থাকা বন্ধ ও আংশিক বন্ধ কারখানার তালিকা এবং ঋণের হালনাগাদ তথ্য জমা দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, যেসব শিল্পপ্রতিষ্ঠানের বাজার সম্ভাবনা রয়েছে এবং যারা বড় ধরনের আর্থিক অনিয়ম বা অপরাধে জড়িত নয়, তাদের অগ্রাধিকার দিয়ে এই তহবিলের আওতায় আনা হবে। বিশেষ করে সাম্প্রতিক পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়া সম্ভাবনাময় কারখানাগুলো পুনরুজ্জীবিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এছাড়া ঋণ পুনঃতফসিল, ডাউনপেমেন্ট শর্ত শিথিল, আমদানি রপ্তানি কার্যক্রমে সহায়তা এবং কম মার্জিনে এলসি খোলার সুযোগসহ নানা সুবিধা দেওয়ার প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই তহবিল কার্যকরভাবে বাস্তবায়িত হলে বন্ধ শিল্প কারখানা পুনরায় সচল হবে, কর্মসংস্থান বাড়বে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক গতি ফিরে আসবে।