সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকদীর্ঘ উত্তেজনার পর স্বাভাবিক হচ্ছে ভারতীয় ভিসা কার্যক্রম

দীর্ঘ উত্তেজনার পর স্বাভাবিক হচ্ছে ভারতীয় ভিসা কার্যক্রম

icon
দর্পণ টিভি লন্ডন
দীর্ঘ উত্তেজনার পর স্বাভাবিক হচ্ছে ভারতীয় ভিসা কার্যক্রম

দীর্ঘ দেড় বছরের কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে অবশেষে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসা কার্যক্রম পুরোদমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ ইতোমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ইস্যু শুরু করেছে। অপরদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গভাবে ভিসা কার্যক্রম চালু করতে যাচ্ছে।

বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি দীর্ঘদিন ধরে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছিল। চলতি বছরের এপ্রিল মাসে দিল্লি সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দ্বিপক্ষীয় আলোচনায় ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়টিকে অগ্রাধিকার দেন।

বর্তমানে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও চেন্নাইসহ বাংলাদেশের সব ভিসা কেন্দ্র চালু রয়েছে। ফলে দ্রুত ভারতের পক্ষ থেকেও পূর্ণাঙ্গ সেবা চালুর প্রত্যাশা করছে ঢাকা।

ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বরে কিছু ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখতে হলেও ফেব্রুয়ারিতে সেগুলো পুনরায় চালু করা হয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে পারে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর দুই দেশের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কমতে শুরু করে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর। জাতীয় নির্বাচনের ফলাফলের পর উভয় দেশের শীর্ষ পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি পায়, যা সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে।

এর আগে গত বছরের ডিসেম্বর মাসে কিছু ঘটনার প্রেক্ষিতে উভয় দেশই ভিসা ও কনস্যুলার সেবা আংশিকভাবে স্থগিত করেছিল। তবে ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে সেই সেবা পুনরায় চালু হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, ভিসা কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক হলে দুই দেশের জনগণের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্ক আরও গতিশীল হবে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত