সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকসার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের উদ্যোগে কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি

সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের উদ্যোগে কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি

icon
দর্পণ টিভি লন্ডন
সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের উদ্যোগে কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি

বৈশ্বিক অনিশ্চয়তা বাড়ার প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির পথে বিদ্যমান মৌলিক প্রতিবন্ধকতা দূর করতে কার্মমূখি শিক্ষা প্রদান ও যুবসমাজকে বাধ্যতা মূলক ভাবে সামরিক প্রশিক্ষণ প্রদানের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর আয়োজনে ২৪ এপ্রিল রাজধানী ঢাকার ঊষা চত্বরে নাগরিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

নাগরিক কর্মশালায় সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেঃ কর্নেল (অব:) খন্দকার ফরিদুল আকবর, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল (অব:) হাসিনুর রহমান । বিশেষ অতিথি ছিলেন মেজর (অব:) হারুনুর রশিদ, এডভোকেট জাকির সিরাজী, আলহাজ্ব শরিফ শাকি, মোঃ হাবিবুর রহমান, মোঃ আজম খান, এম এ সোহেল আহমেদ, এস এম সায়েদুল ইসলাম, সেলিম রেজা বাচ্চু, শাহ আলম, কবি ডা.জান্নাতুল ফেরদৌসী, জহিরুল কবির প্রমূখ। 

এসময় বক্তাগণ বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে এখন বেকার মানুষের সংখ্যা রয়েছে ২৬ লাখ ৬০ হাজার। দেশে বেকারত্বের হার ৪ দশমিক ৬৩ শতাংশ। এদিকে শিক্ষিত যুবকদের মধ্যে বেকারের হার প্রায় ৮৭ শতাংশ। এর মধ্যে বেশির ভাগই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণায় বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার বেশি।

এমতাবস্থায় যে হারে প্রতি বছর  উচ্চ শিক্ষিত লোক বাড়ছে সে হারে কর্মসংস্থান না থাকায় ক্রমে ক্রমে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কর্মমুখী না হওয়ায় উচ্চ শিক্ষা শেষ করে সবাই চাকুরীর পেছনে ঘুরে। নিজে কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করে না। শিক্ষিত লোকের তুলনায় চাকুরী অপর্যাপ্ত হওয়ায় ক্রমেই বেকারত্ব বাড়ছে। শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করে গড়তে পারলে উচ্চ শিক্ষা শেষে সবাই চাকুরীর পেচনে না ঘুরে নিজেই কর্মসংস্থান গড়ে তুলতে প্রয়াস পাবে। তাই বেকারত্ব দূর করতে শিক্ষা ব্যবস্থা কর্মমুখী হওয়ার বিকল্প নেই।

এসময় বক্তাগণ আরও বলেন, বিশ্ব এখন আর আগের মতো নেই। প্রতিনিয়ত যুদ্ধ, অস্থিরতা, সংঘাত, দুর্নীতি আর নেতৃত্বহীনতার মাঝে এগোচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। অথচ আমরা, ভালো কোনো কিছু দ্রুত শিখি না, কিন্তু পৃথিবীর কোথায় কী ভুল হচ্ছে, তা খুব দ্রুত জানি। এই শেখার ঘাটতি আর নৈতিক শিক্ষার অভাব আমাদের তরুণ প্রজন্মকে অনিশ্চয়তা, আত্মবিশ্বাসহীনতা ও শৃঙ্খলার সংকটে ঠেলে দিচ্ছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা জোর দিয়ে বলতে চাই, ছাত্র ও যুবকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ এখন আর বিলাসিতা নয়, বরং সময়ের দাবি।

চীন, রাশিয়া, কিউবা, সুইজারল্যান্ড, ডেনমার্ক ও নরওয়েসহ বেশ কিছু দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বা যুবকদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের জাতীয় সংসদের স্পিকার মেজর অবঃ হাফিজ আহমেদ বলেছিলেন বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র-যুবকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের প্রদানের পরিকল্পনা করছে দলটির। এখন বিএনপি সরকারে রয়েছে, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ বিএনপি সরকারকে তাদের পূর্ব পরিকল্পনা বাস্তবায়নের জোর দাবি জানায়।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত