মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমঅর্থনীতিজ্বালানি সংকটে বিপাকে পোশাক খাত, বিদেশি ক্রেতাদের অর্ডার যাচ্ছে ভারতে

জ্বালানি সংকটে বিপাকে পোশাক খাত, বিদেশি ক্রেতাদের অর্ডার যাচ্ছে ভারতে

icon
দর্পণ টিভি লন্ডন
জ্বালানি সংকটে বিপাকে পোশাক খাত, বিদেশি ক্রেতাদের অর্ডার যাচ্ছে ভারতে

দেশে গ্যাস ও বিদ্যুতের সংকটের প্রভাবে তৈরি পোশাক শিল্পে উৎপাদন ব্যাহত হওয়ায় বিদেশি ক্রেতাদের একটি অংশ ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার ২২ এপ্রিল ২০২৬ রাজস্ব ভবনে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এ উদ্বেগের কথা তুলে ধরেন।

আলোচনায় তারা জানান, জ্বালানি সংকটের কারণে কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে, যার প্রভাব ইতোমধ্যে রপ্তানিতে পড়তে শুরু করেছে। বিশেষ করে জুলাই ও আগস্ট মাসের জন্য অর্ডার কমে যাওয়ার বিষয়টি শিল্পের জন্য উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়।

বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, উৎপাদন হ্রাসের কারণে তৈরি পোশাক খাতে রপ্তানি ধারাবাহিকভাবে কমছে এবং গত আট মাস ধরে এ প্রবণতা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর নীতিগত সহায়তা প্রয়োজন বলে তিনি মত দেন।

তিনি আরও জানান, গাজীপুর শিল্পাঞ্চলে ডিজেল সংকটও উৎপাদনে নতুন করে চাপ সৃষ্টি করেছে, যেখানে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে।

ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকায় বিদেশি ক্রেতারা নতুন অর্ডার দিতে দ্বিধায় পড়ছেন এবং বিকল্প হিসেবে ভারতসহ অন্যান্য দেশে ঝুঁকছেন।

গাজীপুর চেম্বারের প্রতিনিধি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে আগামী বাজেটে কর ছাড় সুবিধা দেওয়ার প্রস্তাব করেন। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, অতীতে এ খাতে কর সুবিধা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও নীতিগত সহায়তা অব্যাহত থাকবে।

আলোচনায় অংশ নেওয়া ব্যবসায়ীরা উচ্চ মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলায় করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং করপোরেট করহার কমানোর দাবি জানান।

ঢাকা, বাংলাদেশ, সিলেট, গাজীপুর ও নারায়ণগঞ্জ চেম্বারের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আলোচনা থেকে শিল্পখাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা উঠে আসে।