প্লাইস্টো নর্থে লেবার পার্টির প্রার্থী পারভেজ কুরেশী, নির্বাচনে নতুন প্রত্যাশা
লন্ডনের প্লাইস্টো নর্থ এলাকায় আসন্ন স্থানীয় নির্বাচনে লেবার পার্টির মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পারভেজ কুরেশী।
বুধবার ৭ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে অংশগ্রহণকে সামনে রেখে তিনি স্থানীয় কমিউনিটির দোয়া ও সমর্থন কামনা করেছেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, পারভেজ কুরেশী একজন সুপরিচিত সমাজসেবী ও ব্যবসায়ী নেতা। তিনি স্পিটাল ফিল্ড স্মল বিজনেস এসোসিয়েশন এস এস বি এ এর জেনারেল সেক্রেটারি এবং ব্রিক লেন ফিনান্সিয়ালস লন্ডনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
নির্বাচন উপলক্ষে প্রচার কার্যক্রমে জানানো হয়, এলাকার উন্নয়ন, কমিউনিটির কল্যাণ এবং জনসেবামূলক কার্যক্রম জোরদার করাই তার মূল লক্ষ্য।
এদিকে তার প্রার্থিতা ঘিরে প্রবাসী বাংলাদেশি সমাজে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নির্বাচিত হলে তিনি তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ কাজে লাগিয়ে প্লাইস্টো নর্থ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
প্রচারে- দর্পণ বুক ক্লাব লন্ডন