ইস্ট লন্ডনে গ্রিন পার্টির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম এলাকায় গ্রিন পার্টির কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন কমিউনিটি নেতা শেখ ফারুক আহমদ।
বুধবার ২৫ মার্চ যুক্তরাজ্যে রাজনৈতিক অঙ্গনে এই মনোনয়নকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে স্থানীয়দের আস্থা অর্জন করেছেন তিনি। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কমিউনিটির উন্নয়নে তার অবদান তাকে একটি পরিচিত ও সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে।
বর্তমানে তিনি ডেগেনহাম ইসলামিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ডেগেনহাম ফেইথ অ্যান্ড বিলিফ ফোরামের সদস্য হিসেবেও সক্রিয় রয়েছেন।
শেখ ফারুক আহমদ হাউস অব গিভিং ডেগেনহামের অন্যতম প্রতিষ্ঠাতা। এছাড়া দারুল উম্মাহ গোরেসব্রুক ডেগেনহাম, ম্যালডন ডিস্ট্রিক্ট ইসলামিক কালচার অ্যাসোসিয়েশন এবং পলাশ সেবা ট্রাস্টসহ একাধিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন।
তার এই মনোনয়নকে স্থানীয় বাসিন্দারা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, নির্বাচিত হলে তিনি তার অভিজ্ঞতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।