ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠীর নেতাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীর কয়েকজন শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার ১৭ এপ্রিল মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে এ তথ্য জানায়।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে কাতায়েব হিজবুল্লাহ সংশ্লিষ্ট কয়েকজন কমান্ডারও রয়েছেন বলে জানানো হয়েছে।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ইরান সমর্থিত এসব সশস্ত্র গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। তিনি জানান, যারা সহিংস কর্মকাণ্ডে জড়িত বা এসব কার্যক্রমকে সহায়তা করে, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত মাসে ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের স্বার্থ লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটে।
বিশ্লেষকদের মতে, এই নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।