সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকনিরাপত্তা পরিস্থিতির কারণে মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

নিরাপত্তা পরিস্থিতির কারণে মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

icon
দর্পণ টিভি লন্ডন
নিরাপত্তা পরিস্থিতির কারণে মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

ইরানে চলমান বিক্ষোভ ও উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে দেশটিতে অবস্থানরত নিজ নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। পরিস্থিতি আরও অবনতি হতে পারে এমন আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার ১২ জানুয়ারি স্থানীয় সময় ইরানে যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস এক সতর্কবার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়, দেশজুড়ে চলমান বিক্ষোভ ক্রমেই তীব্র আকার ধারণ করছে এবং তা সহিংস রূপ নিতে পারে। এর ফলে গ্রেপ্তার, আহত হওয়ার ঘটনা এবং দৈনন্দিন জীবনে বড় ধরনের ব্যাঘাতের ঝুঁকি রয়েছে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, পরিস্থিতি মোকাবিলায় ইরানি কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় সড়ক বন্ধ, গণপরিবহন সীমিত এবং ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটছে।

দূতাবাস জানায়, ইরান সরকার মোবাইল ফোন, ল্যান্ডলাইন এবং জাতীয় ইন্টারনেট নেটওয়ার্কে প্রবেশাধিকার সীমিত করেছে। একই সঙ্গে ইরান থেকে ও ইরানে আন্তর্জাতিক ফ্লাইট কমানো বা বাতিল করা হয়েছে। কয়েকটি সংস্থা জানিয়েছে, তারা ১৬ জানুয়ারি পর্যন্ত তাদের পরিষেবা স্থগিত রাখবে।

মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে দূতাবাস পরামর্শ দিয়েছে, পরিস্থিতি নিরাপদ থাকলে স্থলপথে আর্মেনিয়া বা তুরস্ক হয়ে ইরান ত্যাগ করার বিষয়টি বিবেচনা করতে।

সতর্কবার্তায় আরও বলা হয়, দীর্ঘমেয়াদি ইন্টারনেট বিভ্রাটের জন্য প্রস্তুত থাকতে হবে এবং বিকল্প যোগাযোগব্যবস্থার পরিকল্পনা রাখা প্রয়োজন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের সরাসরি সহায়তার ওপর নির্ভর না করে নিজ উদ্যোগে ইরান ত্যাগের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

যারা তাৎক্ষণিকভাবে দেশ ছাড়তে সক্ষম নন, তাদের নিরাপদ স্থানে অবস্থান করার এবং জরুরি প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বিশেষভাবে দ্বৈত নাগরিকদের ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়। এতে বলা হয়, ইরান সরকার দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না এবং মার্কিন-ইরানি দ্বৈত নাগরিকদের কেবল ইরানি নাগরিক হিসেবে বিবেচনা করে। ইরান ত্যাগের ক্ষেত্রে তাদের ইরানি পাসপোর্ট ব্যবহার করতে হতে পারে।

এ ছাড়া মার্কিন নাগরিকদের জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার বা আটক হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি বলে সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্টতা বা মার্কিন পাসপোর্ট প্রদর্শন ইরানি কর্তৃপক্ষের কাছে কাউকে আটক করার কারণ হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত