সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকইসরাইলগামী সামরিক সরঞ্জাম জব্দ করল বেলজিয়াম, শুরু তদন্ত

ইসরাইলগামী সামরিক সরঞ্জাম জব্দ করল বেলজিয়াম, শুরু তদন্ত

icon
দর্পণ টিভি লন্ডন
ইসরাইলগামী সামরিক সরঞ্জাম জব্দ করল বেলজিয়াম, শুরু তদন্ত

যুক্তরাজ্য থেকে ইসরাইলের উদ্দেশে পাঠানো সামরিক সরঞ্জামের দুটি চালান জব্দ করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ, যা নিয়ে ইতোমধ্যে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।

বুধবার ১৫ এপ্রিল আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। বেলজিয়ামের আকাশসীমা ব্যবহার বা যাত্রাবিরতির ক্ষেত্রে ইসরাইলগামী সামরিক সরঞ্জাম পরিবহনে নিষেধাজ্ঞা থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়।

জানা গেছে, গত ২৩ মার্চ যুক্তরাজ্য থেকে ছেড়ে আসা দুটি চালান ২৪ মার্চ বেলজিয়ামের লিঁয়জ বিমানবন্দরে আটকে দেওয়া হয়। পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায়, চালানগুলোতে ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং সামরিক বিমানের খুচরা যন্ত্রাংশ ছিল, যা যথাযথভাবে ঘোষণা করা হয়নি।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও দক্ষিণ বেলজিয়ামের ওয়্যালুন আঞ্চলিক সরকার একটি মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছে, যার যুক্তরাজ্যে উৎপাদন সুবিধা রয়েছে এবং ইসরাইলি পাইলটদের প্রশিক্ষণ বিমানের জন্য যন্ত্রাংশ সরবরাহ করে।

অনুসন্ধানে আরও উঠে এসেছে, একই ধরনের সামরিক সরঞ্জাম অতীতেও যুক্তরাজ্য থেকে বেলজিয়াম হয়ে ইসরাইলে পাঠানো হয়েছে এবং অন্তত ১৭টি চালান এ রুট ব্যবহার করেছে। এসব পণ্য বিমান যন্ত্রাংশ হিসেবে রপ্তানি করা হচ্ছিল বলে জানা গেছে।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বেলজিয়াম হয়ে ইসরাইলে সামরিক সরঞ্জাম পাঠানোর বিষয়ে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক যোগাযোগের তথ্য নেই।

২০২৪ সালের সেপ্টেম্বরে গাজা পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের আশঙ্কায় যুক্তরাজ্য সরকার ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানির কিছু লাইসেন্স স্থগিত করে। একই সঙ্গে লাইসেন্স ছাড়া সামরিক সরঞ্জাম রপ্তানিকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বেলজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পণ্যের জন্য ট্রানজিট লাইসেন্স প্রয়োজন ছিল, যা নেওয়া হয়নি। ফলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত