সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকলন্ডনে শাকসবজি উৎপাদনে ব্যতিক্রমী উদ্যোগে সাড়া ফেলেছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট

লন্ডনে শাকসবজি উৎপাদনে ব্যতিক্রমী উদ্যোগে সাড়া ফেলেছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট

icon
দর্পণ টিভি লন্ডন
লন্ডনে শাকসবজি উৎপাদনে ব্যতিক্রমী উদ্যোগে সাড়া ফেলেছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট

লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে শাকসবজি উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট, যা স্থানীয় কমিউনিটিতে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা এবং বর্তমানে লন্ডনের বেকটন এলাকায় বসবাসরত সমাজসেবী মোঃ আজম খান ও তাঁর সহধর্মিণী সুলতানা আক্তার চৌধুরীর বাড়ির আঙিনায় এ কার্যক্রমের বাস্তব রূপ দেখা যায়, সোমবার ১৩ এপ্রিল তাদের উদ্যোগে চলতি বছরের সবজি চাষ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

ব্রিটেনের প্রতিকূল আবহাওয়ার মাঝেও নিজেদের প্রচেষ্টা ও পরিকল্পনায় কয়েক বছর ধরে নিয়মিত বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করে আসছেন এই দম্পতি। নিজেদের চাহিদা পূরণের পর অতিরিক্ত উৎপাদিত সবজি প্রতিবেশী ও পরিচিতদের মধ্যে বিনামূল্যে বিতরণ করে তারা সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মোঃ খসরুজ্জামান খসরু। তিনি জানান, প্রবাসে স্বনির্ভরতা ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি দীর্ঘদিন ধরে এ দম্পতিকে বিভিন্ন সবজির বীজ সরবরাহের মাধ্যমে সহায়তা করে আসছেন।

এ সময় তিনি উপস্থিতদের বীজ রোপণ ও পরিচর্যার আধুনিক পদ্ধতি সম্পর্কেও ধারণা দেন। সরবরাহকৃত বীজের মধ্যে ক্ষেত লাউ, দেশি শিম, মিষ্টি কুমড়া, বিভিন্ন ধরনের শাক এবং অন্যান্য সবজির জাত অন্তর্ভুক্ত রয়েছে।

অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র মোঃ শহীদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং উদ্যোগটির প্রশংসা করেন।

উল্লেখযোগ্যভাবে, মোঃ আজম খান এর আগে ব্রিটেনে ধান চাষে সফলতা অর্জন করে প্রশংসিত হন। এই অর্জনের জন্য তিনি সংশ্লিষ্ট গবেষক ও সহযোগী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে কৃষিভিত্তিক আগ্রহ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত