সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকইরানে হামলা স্থগিত, দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানে হামলা স্থগিত, দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা যুক্তরাষ্ট্রের

icon
দর্পণ টিভি লন্ডন
ইরানে হামলা স্থগিত, দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত রেখে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার ৮ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নির্দিষ্ট শর্তসাপেক্ষে ইরানের বিরুদ্ধে বোমাবর্ষণ ও সামরিক অভিযান দুই সপ্তাহের জন্য বন্ধ রাখতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি উল্লেখ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যুদ্ধবিরতির জন্য ইরানকে হরমুজ প্রণালি সম্পূর্ণ, তাৎক্ষণিক এবং নিরাপদভাবে উন্মুক্ত রাখতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে নির্ধারিত সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি জানান, ইরানের পক্ষ থেকে একটি ১০ দফা প্রস্তাব পাওয়া গেছে, যা আলোচনার জন্য কার্যকর ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে অতীতের বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে এবং এই দুই সপ্তাহ সময় চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে সহায়ক হতে পারে।

এই ঘোষণা দেওয়া হয় পূর্ব নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে, যা পরিস্থিতিকে নতুন মোড় দেয়।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর আহ্বান জানান। তিনি কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে অতিরিক্ত সময়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং ইরানকে ওই সময়ের মধ্যে হরমুজ প্রণালি খোলা রাখার আহ্বান জানান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চলমান কূটনৈতিক প্রচেষ্টা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং তা সফল হলে স্থায়ী সমাধানের পথ তৈরি হতে পারে। পাশাপাশি সব পক্ষকে দুই সপ্তাহ যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি আঞ্চলিক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করতে পারে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত