সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকহার্ট ফাউন্ডেশন সিলেট হাসপাতালের জাকাত ফান্ডে ইউকে কমিটির ১২ লক্ষাধিক টাকা সহায়তার সিদ্ধান্ত

হার্ট ফাউন্ডেশন সিলেট হাসপাতালের জাকাত ফান্ডে ইউকে কমিটির ১২ লক্ষাধিক টাকা সহায়তার সিদ্ধান্ত

icon
দর্পণ টিভি লন্ডন
হার্ট ফাউন্ডেশন সিলেট হাসপাতালের জাকাত ফান্ডে ইউকে কমিটির ১২ লক্ষাধিক টাকা সহায়তার সিদ্ধান্ত

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ইউকে কমিটি জাকাত ফান্ডে ১২ লক্ষাধিক টাকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার ২৬ মার্চ লন্ডনের চানেল এস কনফারেন্স রুমে অনুষ্ঠিত ইউকে কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউকে কমিটির চেয়ারম্যান ও চানেল এস চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি এবং পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি মনসুর আহমদ খান।

সভা শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পাঠ করেন ভাইস চেয়ারম্যান মানিক মিয়া। স্বাগত বক্তব্যে ভাইস চেয়ারম্যান ও ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার মিছবাহ জামাল সভার উদ্দেশ্য তুলে ধরে জানান, ঈদের শুভেচ্ছা বিনিময় ও স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জাকাত ফান্ড হস্তান্তর এবং বাংলাদেশ সফর উপলক্ষে ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণই ছিল এই সভার মূল লক্ষ্য।

সভায় আরও জানানো হয়, ইউকে কমিটির চেয়ারম্যানের আসন্ন বাংলাদেশ সফরের সময় সিলেটের কেন্দ্রীয় কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ২০২৫ সালে ইউকে থেকে সংগৃহীত জাকাত ফান্ড আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সদস্য ও দাতা সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি মুহিব উদ্দিন চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি ডা. সৈয়দ মাসুক আহমদ, এক্সিকিউটিভ মেম্বার মোহাম্মদ অহিদ উদ্দিন ও মতিউর রহমান খোকন, এবং পার্মানেন্ট ডোনার মেম্বারদের মধ্যে মোহাম্মদ রহমত আলি ও মোহাম্মদ ওয়ারিছ আলীসহ অনেকে।

সভায় বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান চানেল এসের প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল এবং বাংলা পোস্টের প্রতিষ্ঠাতা তাজ চৌধুরী। তারা দীর্ঘদিন ধরে হাসপাতালের সেবামূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতি আহমেদুস সামাদ চৌধুরী জেপি দুঃস্থ রোগীদের চিকিৎসায় নিয়মিত জাকাত প্রদানকারী দাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে মাসিক ভিত্তিতে স্ট্যান্ডিং অর্ডারের মাধ্যমে সহায়তা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সভা শেষে জানানো হয়, বাংলাদেশে জাকাত ফান্ড হস্তান্তরের সময় সংশ্লিষ্ট কেউ দেশে অবস্থান করলে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত