ইরানের কাছে ১৫ দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে বলে জানিয়েছে মার্কিন ও ইসরাইলি গণমাধ্যম
নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স এবং ইসরাইলের চ্যানেল ১২ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানায়, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব ইরানের কাছে পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তান দুই দেশের মধ্যে শান্তি আলোচনার আয়োজনের প্রস্তাব দিয়েছিল
প্রস্তাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং এটিকে একটি মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণা করার বিষয়টি উল্লেখ করা হয়েছে
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান যদি প্রস্তাবগুলো মেনে নেয় তবে দেশটির ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে
তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এখনও এই প্রস্তাব সংক্রান্ত কোনো নথি দেখতে পায়নি এবং তথ্যগুলোর সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে