আলোচনার নামে ইরানের শীর্ষ নেতাদের হত্যার চেষ্টার আশঙ্কা
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনাকে ঘিরে ইরানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সন্দেহ ও আশঙ্কা তৈরি হয়েছে
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নেতারা মনে করছেন আলোচনার প্রস্তাবটি একটি কৌশল হতে পারে, যার মাধ্যমে তাদের শীর্ষ নেতাদের বাইরে এনে হামলার চেষ্টা করা হতে পারে
বিশেষ করে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে আলোচনায় অংশ নিতে বলা হচ্ছে, যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তেহরান
ইরানি কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাবটি আসলে একটি ফাঁদ হতে পারে
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিলেও সেটিকেও কৌশল হিসেবে দেখছে ইরান
ইরানের ধারণা, বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরে আবার হামলা শুরু হতে পারে
ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে। তবে ইরান সরাসরি এ ধরনের কোনো আলোচনা চলার বিষয়টি অস্বীকার করেছে