শিশু নিপীড়ন ও পাচারের দায়ে ফেসবুক ইন্সটাগ্রামকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা
ফেসবুক ও ইন্সটাগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশু যৌন নিপীড়ন ও পাচারের অভিযোগে মেটাকে দায়ী সাব্যস্ত করে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত
মঙ্গলবার আদালতের রায়ে বলা হয় কোম্পানিটি তাদের প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে এবং ক্ষতিকর কার্যকলাপ বিশেষ করে শিশু নিপীড়নে সহায়তা করেছে
২০২৩ সালের ডিসেম্বরে নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ এই মামলা দায়ের করেন। এর আগে একটি দীর্ঘ অনুসন্ধানে অভিযোগ উঠে যে ফেসবুক ও ইন্সটাগ্রাম শিশু পাচারের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল
আদালত প্রতিটি আইন লঙ্ঘনের জন্য সর্বোচ্চ জরিমানা নির্ধারণ করে মোট ৩৭৫ মিলিয়ন ডলার আদায়যোগ্য বলে রায় দেয়। এটিই প্রথমবার কোনো আদালত সরাসরি মেটাকে তাদের প্ল্যাটফর্মের কর্মকাণ্ডের জন্য দায়ী করলো
অ্যাটর্নি জেনারেল বলেন এই রায় শিশু ও পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় এবং এটি প্রমাণ করেছে যে কোম্পানিটি লাভের চেয়ে নিরাপত্তাকে কম গুরুত্ব দিয়েছে
তবে মেটা এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে আপিল করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি তারা প্ল্যাটফর্ম নিরাপদ রাখতে কাজ করে এবং অভিযোগগুলো অতিরঞ্জিত
মামলায় উপস্থাপিত তথ্য অনুযায়ী কোম্পানির ভেতরের সতর্কবার্তা উপেক্ষা করা হয়েছে এবং প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে
পরবর্তী ধাপে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্ল্যাটফর্মে পরিবর্তন আনার বিষয়েও আলোচনা চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে