সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকলেবাননে ফসফরাস গোলা ব্যবহারের অভিযোগে ইসরাইলি হামলা, উত্তেজনা বৃদ্ধি

লেবাননে ফসফরাস গোলা ব্যবহারের অভিযোগে ইসরাইলি হামলা, উত্তেজনা বৃদ্ধি

icon
দর্পণ টিভি লন্ডন
লেবাননে ফসফরাস গোলা ব্যবহারের অভিযোগে ইসরাইলি হামলা, উত্তেজনা বৃদ্ধি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর সামরিক অভিযান নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। নাকুরা শহরে গোলাবর্ষণের পাশাপাশি নিষিদ্ধ সাদা ফসফরাসযুক্ত গোলা ব্যবহারের অভিযোগ উঠেছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করতে পারে।

রোববার ২২ মার্চ স্থানীয় সূত্র ও লেবাননের জাতীয় সংবাদমাধ্যম জানায়, নাকুরা এলাকায় কামান থেকে ভারী গোলাবর্ষণ চালানো হয় এবং একই সঙ্গে ফসফরাসসমৃদ্ধ গোলা ব্যবহারের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় স্থল সংঘর্ষের ঘটনাও ঘটে। শহরের ভেতরে ইসরাইলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের মুখোমুখি লড়াইয়ের খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ কাসমিয়া সেতু লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলার মাধ্যমে সেতুটিকে লক্ষ্যবস্তু করা হয়। যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ এই অবকাঠামোতে হামলা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে।

পাশাপাশি লেবাননের পূর্বাঞ্চলের মাজদাল সেলেম এলাকাতেও পৃথক বিমান হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য জানা যায়নি। তবে সামগ্রিক পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ প্রমাণিত হলে তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিষয়ক আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত