শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওষুধ প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ
হোমঅর্থনীতিদেশের বাজারে সোনার দাম আবার বাড়ল, ভরিতে নতুন সর্বোচ্চ দর ২২৭৮৫৬ টাকা

দেশের বাজারে সোনার দাম আবার বাড়ল, ভরিতে নতুন সর্বোচ্চ দর ২২৭৮৫৬ টাকা

icon
দর্পণ টিভি লন্ডন
দেশের বাজারে সোনার দাম আবার বাড়ল, ভরিতে নতুন সর্বোচ্চ দর ২২৭৮৫৬ টাকা

দেশের স্বর্ণবাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এতে এক ভরি ২২ ক্যারেট সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানায়, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে। রোববার ১১ জানুয়ারি থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে।

শনিবার ১০ জানুয়ারি বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন দর অনুযায়ী ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা। একই সঙ্গে ১৮ ক্যারেট সোনার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে এক ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৭৫৮ টাকা বাড়িয়ে ঠিক করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

এর আগে চলতি মাসের ৯ জানুয়ারি ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৯৭৯ টাকা কমানো হয়েছিল। তবে ৫ ও ৬ জানুয়ারি দুই দিনে মোট ৫ হাজার ১৩২ টাকা দাম বাড়ানো হয়। কয়েক দফা ওঠানামার পর সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আবারও দাম বৃদ্ধি পেল।

৯ জানুয়ারি ঘোষিত দরে ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা। শনিবার পর্যন্ত এসব দরে সোনা বিক্রি হয়েছে।

সোনার দামে পরিবর্তন এলেও রুপার দামে কোনো সমন্বয় করা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার এক ভরি দাম ৫ হাজার ৫৪০ টাকা নির্ধারিত রয়েছে। ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা অপরিবর্তিত আছে।