সৌদি আরবসহ কয়েকটি দেশে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ বিশ্বের কয়েকটি দেশ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন তারিখে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার ১৮ মার্চ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে।
সৌদি আরবে শাওয়ালের চাঁদ না দেখা যাওয়ায় দেশটিতে শুক্রবার ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। একই দিনে কাতার, তুরস্ক ও অস্ট্রেলিয়াতেও ঈদ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তুরস্কে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ায় সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।
এদিকে সিঙ্গাপুরে ভিন্ন পদ্ধতিতে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। দেশটি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী শনিবার ২১ মার্চ ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।
কাতারেও শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় পূর্ণ ৩০ দিন রোজা সম্পন্ন করে শুক্রবার ঈদ উদযাপন করা হবে।
বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার পদ্ধতি ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিন্নতার কারণে ঈদ উদযাপনের তারিখে এই পার্থক্য দেখা যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।