বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমঅর্থনীতিএলপিজি অটোগ্যাস সংকটে কার্যত বন্ধ ফিলিং স্টেশন, সমাধানের দাবি মালিকদের

এলপিজি অটোগ্যাস সংকটে কার্যত বন্ধ ফিলিং স্টেশন, সমাধানের দাবি মালিকদের

icon
দর্পণ টিভি লন্ডন
এলপিজি অটোগ্যাস সংকটে কার্যত বন্ধ ফিলিং স্টেশন, সমাধানের দাবি মালিকদের

এলপিজি অটোগ্যাসের তীব্র সংকটের কারণে দেশের প্রায় সব অটোগ্যাস ফিলিং স্টেশন কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে অটোগ্যাস ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে পড়ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট মালিক সমিতি।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সিরাজুল মাওলা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে বর্তমানে এলপিজির মোট চাহিদা প্রায় ১ লাখ ৪০ হাজার টন। এর মধ্যে প্রায় ১০ শতাংশ অর্থাৎ আনুমানিক ১৫ হাজার টন এলপিজি অটোগ্যাস হিসেবে ব্যবহৃত হয়। তবে পর্যাপ্ত সরবরাহ না থাকায় অটোগ্যাস খাত মারাত্মক সংকটে পড়েছে।

তিনি আরও জানান, সারাদেশে প্রায় এক হাজার এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন রয়েছে। দীর্ঘদিন ধরে স্টেশন বন্ধ বা অচল থাকায় কর্মচারীদের বেতন প্রদান, ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ এবং নিয়মিত পরিচালন ব্যয় বহন করা অনেক উদ্যোক্তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। এতে করে অনেক ব্যবসায়ী আর্থিক সংকটে পড়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলন থেকে এলপিজি আমদানি স্বাভাবিক করা, কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং চাহিদা অনুযায়ী অটোগ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের সংকট তৈরি না হয়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।